বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পাগল ছেলেটা ৬

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোয়ানা(guest) (০ পয়েন্ট)

X এসব ভাবতে ভাবতে হিয়া একসময় ঘুমিয়ে পড়লো।সকালে উঠেই তার মনে হলো তনয় কি আছে নাকি চলে গেছে।বারবার শুধু ঐ কথাগুলোর কথা মনে পড়ছে হিয়ার।বেলুন ফাটানোর কথা,খাবার সার্ভ করার কথা,হিয়ার চোখে যখন গাছের ডালের গুতো লেগেছিলো তখন তনয়ের সেই ডালটা ভেঙে দেওয়ার কথা আরো অনেক কথা।হিয়া নিজেও জানেনা সে এসব কি ভাবছে।সে এটাও জানেনা যে তনয় তার সম্পর্কে কী ভাবে।হয়ত কিছুই ভাবেনা।কিন্তু হিয়ার চোখে বারবার সেই ছবিগুলো ভেসে উঠছিলো।এটাকে কী বলে?এটা কি ভালোলাগা নাকি অন্য কিছু?এসবের কোনো উত্তর হিয়ার কাছে নেই।সে মনে মনে বললো আজ যদি তনয়ের সাথে আমার দেখা হয় তবে আমি ভাববো যে সে আমাকে .......।হিয়া জানেওনা যে ওরা আছে নাকি চলে গেছে।হিয়া সকালে প্রায় ১১টার দিকে ওদিকে বেড়াতে গেলো।যেয়ে দেখলো তনয়ের ছোট দুই ভাই চলে যাচ্ছে।তনয় ওদের আগেই নাকি আছে।হিয়া ভাবছে আর একটু আগে যদি আসতাম!হিয়া দাঁড়িয়ে আছে এমন সময় পেছন থেকে কেউ বললো হিয়াদের স্কুল কবে খুলবে?হিয়া তাকিয়ে দেখে তনয়।কোনো একটা কাজে রাস্তা থেকে আবার ঘুরে এসেছে।হিয়া শুধু বলেছিলো শনিবার থেকে।এর বেশি কিছুই পারেনি।বলতে চেয়েছিলো অনেক কিছু।তনয়ের চলে যাওয়া অবধি হিয়া সেখানে থাকতে চেয়েছিলো।কিন্তু পারেনি।চলবে....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ পাগল ছেলেটা (গল্পের ইতিহাস)
→ পাগল ছেলেটা ৭(শেষ পর্ব)
→ পাগল ছেলেটা ৫
→ পাগল ছেলেটা ৪
→ পাগল ছেলেটা ৩
→ পাগল ছেলেটা ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now