বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গাধা আর তার খদ্দরে

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raihan Kabir (০ পয়েন্ট)

X একজন লোক হাটে গেছে গাধা কিনতে। গাধার ব্যাপারী তাকে প্রস্তাব দিল কেনার আগে গাধাটাকে পরখ করে নিতে। সে লোক ত মহা খুশী। যে গাধাটা সে কিনবে বলে ভেবেছে, সেটাকে সে বাড়ি নিয়ে এল। খড় বিছানো আস্তাবলে ঢুকিয়ে ছেড়ে দিল তাকে। খানিক্ষণ বাদে লোকটা দেখে সেই গাধাটা অন্য সব গাধাকে ছেড়ে এমন একটা গাধার পাশে গিয়ে জুটেছে যেটা ছিল সবচেয়ে কুঁড়ে আর হদ্দ পেটুক। গাধার খরিদ্দার এবার গাধাটার মুখে লাগাম পড়িয়ে তাকে ফেরৎ নিয়ে গেল সেই ব্যাপারীর কাছে আর বলল, “আমার আর পরীক্ষার দরকার নেই। আমি বুঝে গেছি কেমন গাধা এ। যেমন সঙ্গী সে বেছেছিল, ও নিজেও ঠিক তাই হয়ে দাঁড়াবে।”


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now