বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#মুক্তি
বয়স যখন ১০ বা ১১ বুঝেছি আমি বোঝা হয়ে এই সমাজে এসেছি।এই বোঝার ভার কমানো জন্য নিজের কাজ গুলো নিজেই করার চেষ্টা,না পারলেও কাউকে বলিনি,বরং তাদের সাথেও কাজে লেগে গিয়েছিলাম।
বয়স যখন ১৪ বা ১৫ বুঝেছি আমি নামক বোঝার ওজন বেড়েছে।তাই বোঝার ভার টা কমানো জন্য নিজের সব টুকু দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি।আর এই দায়িত্ব পালনের জন্য টাকাই তখন সব ছিল।
বয়স যখন ১৭ বা ১৮ বুঝেছি আমি নামক বোঝাটার ভার কমানোর জন্য আরো কিছু করা দরকার।তাই অবসরের এর সময় টুকুও ব্যস্ততায় পেলে দিয়েছি।
বয়স যখন ২০ বা ২১ বুঝেছি আসলেই আমি নামক বোঝা টা এত ভারি,পরিস্থিতি বার বার তাড়া দিচ্ছে সব ছেড়ে এখান থেকে হারিয়ে যাওয়ার,,,,
না কেউ আমাকে বলে নি আমি বোঝা।পরিস্থিতি বার বার আমার বিবেক কে নাড়া দিয়েছে,বুঝিয়ে দিয়েছে",তুই গাধার পিঠে চাপিয়ে দেওয়া অতিরিক্ত বোঝা।যে বোঝা গাধা বয়ে নিতে চায় না তাও বয়ে নিয়ে যেতে হয়"
হয়ত তখন থেকে এই দৃঢ় প্রতিজ্ঞা, না বোঝা হয়ে নয় নিজের যোগ্যতা বলেই বেচে থাকব।অন্তত নিজের বোঝাটা নিজে বয়ে নেওয়ার মত যোগ্যতা অর্জন করতে হবে।কিন্তু এই প্রতিজ্ঞায় অটল থাকারো যে সেই পরিস্থিতি নেই,,,,
মাঝে মাঝে স্বপ্ন দেখি পিছন থেকে কেউ কাধে হাত রেখে বলছে"এই বোঝার ভার টা আমিই নিলাম"।
খুব ভয় করে তাই পিছন পিরে তাকানোর ইচ্ছে হয়নি কখনো।
তবে সময়টা চলমান বিদেশ যাওয়ার ভিসা কেন্সেল হলেও অন্য কোথায় যাওয়ার টিকেট হয়ে যযাবে হয়ত,ওদের ঘাড় থেকে হয়ত এবার আমি নামক বোঝাটা নেমে যাবে,আচ্ছা এতেই কি মুক্তি মিলবে ওদের,,,,,
হঠাত হাত থেকে কলমটা পড়েগেল,জান্নাতের।মনে প্রশ্ন জাগে আসলেই মেয়েরা কি এভাবে বোঝা হয়ে জন্ম নেয়।হয়ত না।সব মেয়েরা বোঝা না। হৃদয় কোথায় যেন হাহাকার করে উঠল।আসলেই এটাই কি মুক্তির পথ।না আমার না,,,ওদের। আমি চলে গিয়ে কি ওদের মুক্তি দিতে পারব।আমি দূরে চলে গেলেই কি ওদের অস্তিত্ব থেকে নিজেকে আলাদা করতে পারব।না অস্তিত্ব থেকে আলাদা হতে পারব না বাট আর কত দিন এভাবে ঘাড়ে ছেপে থাকব।আর কত দিন ওদের কান্নার কারন হব,,,,
জান্নাতের কলম আর চলছে না।একরাশ অভিমান যেন কলমটাকে আটকে রেখেছে,,,,,
তবে শেষ দুটি লাইন যে লিখতেই হয়।
সব মেয়েরা বোঝা না তবে সব মেয়েদেরি কিছু করার যোগ্যতা অর্জন করা একান্ত দরকার।যেন এভাবে জান্নাতদের মত অন্যের কাছে বোঝা হতে না হয়........
S.N.B
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now