বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তা যথারীতি কুহু ও জয় পৌঁছে গেলো সাজাতে।হিয়ার একটু দেরি হয়ে গেছিলো।সে যখন গেলো তখন সেখানে আরো একজন ছিল।তনয়।ওকে দেখেই হিয়ার শরীর শিহরিত হয়ে উঠল।এরপর সাজানো শুরু হলো।হিয়া ভেবেছিলো তনয়ের সাথে কথা বলবে না।কিন্তু তনয় তার সাথে আগে কথা বললো।এরপর হিয়া ও।তনয়,হিয়া,কুহু মিলে বেলুন ফুলাচ্ছিল।আর কেকা(কুহুর বোন)ও জয় মিলে খাট সাজাচ্ছে।হিয়া আর তনয় আলাদা ভাবে বেলুদ বাধছিলো।তনয় হিয়ার কাছে শিকতে চায়লো।হিয়া দেখিয়ে দিচ্ছে তবুও তনয় পারছে না।শেষে তনয় হাত এমনভাবে এগিয়ে দিলো যেনো হিয়া তার হাত ধরে শেখায়।হিয়া তাই করলো। সব বেলুন ফুলানো শেষ হলে হিয়া একটা বেলুন ইচ্ছে করে ফাটালো।হিয়ার বেলুন ফাটার শব্দ শেষ হওয়ার আগেই আরেকটি বেলুন ফাটলো।তনয়ের বেলুন।এটা হিয়ার কাছে একটু অদ্ভুদ মনে হলো।ওদের এভাবে বেলুন ফাটানো দেখে কুহু খুব রেগে গেলো।এবার কাঁচা ফুল দিয়ে সাজাতে হবে।জয়,কেকা একদিকে দড়ি বাধছে।কুহুর কোন কাজ নেই খালি নিচে যায়।হিয়া ফুলগুলো ওদের হাতে তুলে দিচ্ছে আর ওরা সাজাচ্ছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now