বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিবেকহীন মানুষ

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান fariamumpy (০ পয়েন্ট)

X রাস্তায় হেঁটে চলার সময় কুকুর বিড়াল দেখলে কিছু মানুষদের মাথায় খুব আজব(?) চিন্তা খেলা করে।কেউ তাদের লাঠি পেটা করে,ঢিল ছোড়ে কেউবা গায়ে গরম মাড় ফেলে দেয়।কিছুদিন আগে কলেজ থেকে বাড়ি ফেরার সময় দেখলাম একটা বিড়ালের লেজ গোড়া থেকে কাটা,দেখেই বোঝা দূর্ঘটনা নয়,বরং কোনো মানুষের কীর্তি।আমার একটা পোষা কুকুরছানা ছিল।সারাক্ষণ বাড়িটা মাতিয়ে রাখতো।আমি কোথাও হাঁটতে বেরোলে সেও আমার সাথে বেরোবে।সারারাস্তা আমার সাথে যাবে।শুধু আমি না,আমার পরিবারের সবার সাথেই...নাদুস নুদুস কুকুরছানাটার নাম দিয়েছিলাম গুল্লু।কিন্তু পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা যাদের মন সাধারণত ফুলের মতো বলা হয়,পাড়ার বড় বড় বিবেকবান (?)মানুষ গুল্লু খুব মারতো।তিনবার পা ভেঙে দিয়েছিলো।আমি তখন বাড়ি থেকে বের হতে দিতাম না,পা না সারা পর্যন্ত। পা সেরে গেলেই কিছু সময়ের জন্য বাইরে যেতো,সারাক্ষণ বন্দি হয়ে থাকতে কারি বা ভালো লাগে?একদিন গুল্লু বিকালবেলা বাইরে গিয়ে আর ফেরত এলো না।আমি সারা পাড়া খুঁজে দেখলাম,কোথাও নেই।আমি শুরু করলাম কান্না।কারণ ও আমার খুবই প্রিয়।তারওপর সবাই ওকে মারতো।কারণ গুল্লু ভাবতো সবাই বুঝি তাকে আদর করবে আমাদের পরিবারের মতো।আদরের বদলে খেতো মার।চারদিন পর আমার গুল্লু বাড়ি ফিরলো।তখন মনে হলো,না ফিরলেই ভালো করতো।কারণ নাদুসনুদুস কুকুরছানাটা শুকিয়ে গেছে,এক চোখ বোজা আর পিঠে....মনে হয় কেউ দা দিয়ে...বোঝাই যাচ্ছে অনেক কষ্টে এখানে এসেছে।খাবার খেতে দিলাম,খেলো না।বরং আমার দিকে তেড়ে আসছে।বুঝলাম যন্ত্রণায়,ভয়ে মাথা খারাপ হয়ে গেছে।তবুও চেষ্টা চালালাম।ভাবলাম পশু হাসপাতালে নিয়ে যাবো।পরেই মনে হলো,এখানে পশু মানেই গরু ছাগল।গুল্লু কষ্টে সারাদিন রাত কোঁকাতে লাগল।কিন্তু কেউ কাছে গেলেই তেড়ে আসতো।হয়তো ভাবতো তাকে মারতে আসছে।তারপর শুরু হলো বৃষ্টি। যন্ত্রণায় গোঙাতে লাগলো।আমি এ কষ্ট নিতে পারছিলাম না।সবাই বলতো আমি বাড়াবাড়ি করছি,কিন্তু আমি মানি পোষা প্রাণী মানুষের চেয়ে উত্তম।আজ গুল্লু মারা গেলো...আমাকে কাঁদিয়ে মারা গেলো...বিবেকহীন মানুষদের মাতিয়ে মারা গেলো....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now