বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টিমটিম আলো

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X টিমটিম আলো লেখিকা: মহিমা আজম হিমু =================== প্রতিদিনের মতো আজও বিন্দু ছাদে উঠে দেখলো, একটা ছায়া (ছেলের ছায়া) ওদের গেটের কাছে কি যেন করছে । বিন্দু যখনই ডাক নেয়, তখনই ভোঁ দৌড়ে পালিয়ে যায় ছেলেটি ।ছায়া দেখেই বোঝা যায় অল্প বয়সী এক ছেলে হবে । বড়জোর তের চৌদ্দ এমন । প্রায় ঘন্টা দুয়েক পর কাঁচ ভাঙা শব্দ হলো । বাসার ভেতর থেকে বিন্দু মায়ের কন্ঠে শোনা গেল, “আজ আবার বাসার সামনের সিকিউরিটি বাল্বটা ভাঙ্গলো কোন হতচ্ছারা”? ছাদ থেকে স্পষ্ট দেখলো, লাইটে সেই ছায়াটি ঢিল ছুঁড়ে ভেঙ্গে দিয়েছে । নাহ্ এর একটা বিহিত করতেই হবে, ভাবলো বিন্দু । চারদিন পর… আজ সন্ধা থেকেই বিন্দু বাসার পিছনে দাড়িয়ে আছে, বদমাস ছেলেটিকে হাতে নাতে ধরবে বলে ।পাঁচ পাওয়ারের সিলকিউরিটি বাল্বের টিমটিম আলোয়, ছেলেটি একটি বই পড়ার কষ্ট চালিয়ে যাচ্ছে । এ দৃশ্য দেখে বিন্দু আর কিছু বলতে পারলো না । অনেকক্ষণ পর ছেলেটি কিছুটা বিরক্ত নিয়েই, আজও বাল্বটি ঢিল ছুঁড়ে ভেঙ্গে দিল । বিন্দুর আজ মেজাজ খারাপ হয়নি । চোখ দুটো জলে ছলছল করছে ।বিন্দু চুপচাপ বাসায় চলে আসে । দুই দিন পর… “বাহিরে তুই এনার্জি বাল্ব লাগাচ্ছিস কেন ? বদমাস ছেলেপুলে তেতো ভেঙ্গ ফেলবে ” বলল মা । বিন্দু মুখে হাসি ফুটিয়ে বলল, “না মা, আর বাহিরের লাইট কেউ ভাঙ্গবে না"। (ভাল গল্প হলে ৫ রেটিং+মন্তব্য করুন)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now