বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসার পরিনতি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nil pori (০ পয়েন্ট)

X একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসতো।যেন তারা একিই দেহে দুটি প্রাণ। কিন্তু তাদের ভালোবাসাটা মেয়েটার ফ্যামিলি মেনে নিচ্ছিলনা। কেননা ছেলেটা খুব গরিব ছিল। আর ছেলেটা ইন্টার এক্সামে ফেল করেছিল। মেয়েটার মা-বাবা মেয়েকে অনেক বুঝাচ্ছিল।মা:-দেখ, প্রতিটি মা-বাবা চায় তার মেয়ে যেন সুখী হয়।এই ছেলে তো কোনো চাকরি করে না। ও তোকে কিভাবে সুখে রাখবে? তোর জীবনটা কষ্টে ভরে যাবে....কিন্তু মেয়ে তা মানতে নারাজ। মেয়ে:- মা, আমি ওকে আমার জীবনের থেকে ও অনেক বেশি ভালোবাসি। যেকোনো মূল্যে আমি ওকে হারাতে চাই না....এভাবে কিছুদিন চলে গেল। মেয়েটা না খেয়ে খেয়ে প্রায় আধমরা হয়ে গেছিল। মেয়ের এই অবস্থা দেখে মা-বাবা শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়....তাদের বিয়ে হয়ে গেল। কিছুদিন পর ছেলেটা দেশের বাইরে চলে গেল। তাদের বিয়ের 1 বছর পর একটা ফুটফুটে মেয়ে জন্ম নেয়। এভাবে তাদের জীবন কাটতে লাগল.... বেশ কিছুদিন ধরে মেয়েটা ছেলেটার আচরণে পরিবর্তন দেখতে পেল। ছেলেটা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে। মেয়েটা কিছুই বুঝতে পারে না। আর মেয়েটার শাশুড়ি-ননদ মেয়েটার নামে ছেলেটার কাছে মিথ্যা বলে মেয়েটাকে মার খাওয়াতো। কেননা ছেলেটা ছিল মা-বোন ভক্ত। এভাবে মেয়েটার জীবনের দুঃখের ঝড় সৃষ্টি হয়। 7 বছর পর তাদের একটা ছেলে জন্ম নেয়। আর, এটা বলে রাখা ভালো যে মেয়েটি একটি সরকারি স্কুলে শিক্ষকতা করত। মেয়েটাকে এখন সন্তান চাকরি সংসার সবকিছু কে সামাল দিতে হয়। কিন্তু তার স্বামী কোনো দিকে খেয়াল রাখে না। এমনকি তার যে দুটো সন্তান আছে এ কথাও সে ভুলে যায়। সে অন্য আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তার স্ত্রী তা জানতে চাইলে সে জানায়:-আমার পারসোনাল ব্যাপারে তুমি নাক গলিও না। আর হ্যাঁ তোমার সাথে আমি আর থাকতে পারবো না। জীবনটা আমার নরক হয়ে গেছে তোমার জন্য। তাই তোমায় তালাক দিলাম। মেয়েটি বলল:-একটা বাজে মেয়ের জন্য তুমি আমায় তালাক দিলে। তোমাকে ভালোবেসে বিয়ে করার এই প্রতিদান দিলে?ছেলে:- আর একটাও কথা বলবি না আমার চোখের সামনে থেকে চলে যা। মেয়েটি কাঁদতে কাঁদতে সন্তানদের নিয়ে বের হয়ে আসল। মেয়েটি এখন সবসময় কাঁদে আর বলে:- কি হলো এতো ভালোবেসে? কি পেলাম আমি জীবনে? শুধু কষ্ট ছাড়া আর কিছু পেলাম না। মা-বাবার কথা অমান্য করে ওকে বিয়ে করছিলাম। আজ সেই নাকি আমাকে রেখে অন্য আরেকটি মেয়ের সাথে...... ভাবতেও আমার লজ্জা লাগে এমন একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করছিলাম..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪১ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসার শেষ পরিনতি
→ ভালোবাসার শেষ পরিনতি
→ ভালোবাসার শেষ পরিনতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now