বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট :২
মিম ছেলেটার কাছে এগিয়ে গিয়ে বললো
মিম: বলো কত টাকা চাই তোমার?
ছেলেটি: ১ লক্ষ।
মিম: এই নাও আমার ক্রেডিট কার্ড যত লাগে তত তুলে নিয়ে আমাকে কার্ড টা ফেরত দিয়ো।
ছেলেটি মিমকে জড়িয়ে ধরে বললো ধন্যবাদ সোনা তুমি না থাকলে আজ কি যে হত আমার।
ছেলেটি চলে যাবার পর মিম এসে গাড়িতে বসলো।
মিম: চলো এখন।
আমি: ওকে।
মিম: আর হ্যা তোমার মনে আছে তো যে কোন অনুষ্টানে গেলে আমাকে ম্যাম বলে ডাকতে হবে
আমার নাম ধরে ডাকা যাবে না।
আমি: হুম মনে আছে।
কিছুক্ষন পড়েই আমরা চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দেখলাম
কারো মনে হয় বিয়ে বাড়ি এটা।
মিম গাড়ি থেকে নেমে বললো
মিম: তুমি এখানেই থাকবা ভিতরে যাবা না।
আমি: ওকে ম্যাম।
ও হ্যা ওকে ম্যাম বলে ডাকার কারন টা হচ্ছে আমার মত ছেলে যদি ওকে নাম ধরে ডাকে তাহলে ওর মান সম্মান নাকি নষ্ট হয়ে যাবে তাই তো ওকে সব সময় ম্যাম
বলে ডাকতে হবে।
মিম চলে যাবার পর আমি গাড়িতে গিয়ে বসলাম। মিমের সাথে ভালো ভালো জায়গায় গেলে মিম
আমাকে এভাবে বাহিরেই রাখে তাই আর এখন এই ব্যাপার টা আমাকে
খারাপ লাগে না।
আমি গাড়িতে বসে গান শুনতেছি এমন সময় শুনতে পেলাম মামির কন্ঠ।
আমি গাড়ির গ্লাস খুলে দেখলাম মামি বাহিরে দাড়িয়ে আছে।
আমি গাড়ি থেকে নেমে বললাম
আমি: মামি কিছু লাগবে নাকি?
মামি: তুমি ভিতরে না গিয়ে এখানে কেন?
আমি: না এমনি তেই যাইনি।
মামি: আসো এখন
আমি: না থাক না আমি ভিতরে না যাই।
মামি: আমি বলছি না আসো তুমি।
আমি মামির কথা মত ভিতরে ডুকলাম। তার ফাঁকেই মামিকে বললাম
আমি: মামি কার বিয়ে আজ?
মামি: আমার ভাইয়ের মেয়ে।
আমি: ও আশা আপু বিয়ে আজে
( মামির ভাইয়ের মেয়ের নাম আশা)
মামি: হুম কথা না বলে চলো তো এখন।
আমি মামির সাথে ভিতরে গেলাম ভিতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে।
মামি আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বললো যাও ওই রুম এ গিয়ে বিশ্রাম নাও আমি আসতেছি।
আমি মামির কথা মত রুমে ডুকতে যাবো এমন সময় পিছন থেকে কে যেন
আমাকে ডাক দিলো
আমি পিছনে ঘুড়ে দেখলাম নেহা আমাকে ডাকতেছে( নেহা হচ্ছে
আশার ছোট বোন)
ও মামির বাসায় গিয়ে মাঝে মাঝেই থাকে তাই আমাকে চিনে।
ও এবার ক্লাস টেন এ পড়ে ও আমার সাথে খুব ফ্রি।
আমি: কি হয়েছে নেহা?
নেহা: ভুলে গেছো নাকি আমাকে?
আমি: ভুলে কেন যাবো তোমাকে
নেহা: যদি মনে রাখতে তাহলে একবার হলে ও আমার খোজ নিতে
ভাই,,,
আমি: আরে পাগলি আমি কেবল আসলাম।
নেহা: ওকে ভাইয়া চলো রুম এ গিয়ে বসে গল্প করি।
আমি: ওকে চলো।
আমরা দুজনে রুম এর মধ্যে প্রবেশ করে গল্প করতেছি এমন সময় মিম রুম এর মধ্যে ডুকে আমাকে বললো।
মিম: ওই ফকিন্নির বাচ্ছা তোকে না বলছি বাড়ির ভিতরে ডুকবি না।
আমি: আমি তো ডুকতে চাই নি কিন্তু মামি...
ও আমাকে চুপ করে দিয়ে বললো
মিম: মামি আসতে বলছে বিধায় তুই আসবি নাকি?
আমি: না মানে মিম
মিম: কি বললি তুই ঠাসস ঠাসস ঠাসস ঠাসস...
তোকে না বলছি আমার নাম ধরে ডাকবি না।
আমি: স্যরি ম্যাম ভুল হয়ে গেছে আর ভুল হবে না।
আমি পিছন ফিরে দেখতেছি নেহা আমার দিকে করুন চোখ এ তাকিয়ে আছে।
মিম: যা বলছি এখন থেকে বেড় হয়ে আর যেন এখান এ না দেখি তোকে।
আমি: ওকে ম্যাম।
বলেই আমি যখনি চলে আসতে ধরছি তখনি নেহা পিছন থেকে বলে উঠলো
নেহা: তামিম দাড়াও তুমি। তুমি কেথাও যাবা না এখানেই থাকবা।
মিম: মানে কি বলতে চাস তুই নেহা?
নেহা: আপু তুমি অনেক বলেছো যখন আমি তোমাদের বাসায় গিয়ে
থাকতাম তখনো তুমি তামিম ভাইয়াকে এভাবেই অপমান করতে। ওটা
তোমার বাসা ছিলো তাই আমি কিছু বলি নাই।
এখন এটা আমার বাসা আমি কাকে থাকতে দিবো না দিবো সেটা আমার ব্যাপার।
মিম: ও বুঝছি রাতে দেখবো তোমার পেয়ারের তামিম কোথায় থাকে কার বাসায় যায়।
আমি: তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আপু। তোমার যে
ঘটনা টা আমি যানি সেটা
আন্টিকে বলে দিবো
.
এই কথা বলার সাথে সাথে মিম যেনো চুপ হয়ে গেলো। ও মুখ টা কালো করে রুম থেকে বেড় হয়ে গেলো।
আমি: থাক না নেহা বরং আমি চলে যাই আমার জন্য শুধু শুধু তুমি কেন ওর সাথে সম্পর্ক নষ্ট করতেছো।
নেহা: চুপ করো তো তুমি তোমার কেউ নাই বিধায় ও তোমাকে এভাবে অপমান করবে নাকি।
আমি: ওর খারাপ ব্যাবহার ওর থাপ্পর এগুলো এখন আর আমাকে কষ্ট
দেয় না। কারন একটা কাজ যদি মানুষ প্রতিদিন করে তখন কিন্তু তাকে আর খারাপ লাগে না।
ঠিক প্রতিদিন ওর অপমান আর চর থাপ্পর আর আমাকে খারাপ লাগে
না।
নেহা: হয়েছে চলো তো এখন আমার
রুমে। ফালতু মেয়ে কোথাকার মানুষকে কেউ এভাবে থাপ্পর মারে নাকি। গালটাতো পাচ টা আংগুল
এই দেখা যাচ্ছে।
আমি নেহার সাথে ওর রুম এ গিয়েচুপটি করে বসে রইলাম।
কিছুক্ষন পরে মামি নেহার রুমে ডুকলো।
আর মামি রুমে ডুকতেই তো অবাক
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now