বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঘাস ফুল পর্বঃ ৬

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X . আরিফ স্যার হাত পা নেড়ে পড়াচ্ছেন। স্যারের পড়ানোর ভংগিটা ভীষণ কিউট লাগে বিলুর। কি একটা গোলগাল মানুষ। আলাভোলা। ডেভেলপমেন্ট পড়াচ্ছিলেন স্যার। থার্ড টু এইটথ উইক। কোন উইকে বাবুদের কি কি হয়। ইন্টারেস্টিং। বিলুদের বাবুটার কয় উইক হয়েছিল?? বিলু জানে না। মায়ের আর কখনো বাবু হয় নি। শেষ ঘটনাটার পর মা খুব ভেংগে পড়েছিলেন। যেটা বিলু আজো ভেবে পায় না, মা লাফ দিয়েছিলেন কেন?? আর মিথ্যাই বা বলেছিলেন কেন?? মায়ের কোনো মেজর ক্ষতি হয়নি। একতলাই তো। শুধু বাবুটাই.... বিলু যখন চাচুর সাথে হসপিটালে গেল, সবাই বিলুর দিকে কিভাবে যে তাকাল! বিলুর ভয় লাগতে থাকল। মা ঠিক আছে তো?? সুমন মাথায় একটা গাট্টা দিয়ে বলল, চাচীমাকে ধাক্কা দিলি কেন??? বিলু আকাশ থেকে পড়ল। সে ধাক্কা দিয়েছে?!! মা এই কথা বলেছে?? সে দিয়েছে ধাক্কা??? মাকে নাকি বিলু পেছন থেকে এসে চমকে দিয়েছিল। মা একদম কিনারে দাঁড়িয়েছিল, তাই তো যখন বিলু মামণি বলে ডাক দিল, মা চমকে পা পিছলে পড়ে গেল। দাদী গম্ভীর স্বরে বলল, "বিলুর মা, বিলু তোমারে মামণি ডাকে না।" মা চমকে গেছিল কি?? জানে না বিলু। এসব তার বড় চাচীর মুখে শোনা। মা বলেছিল, "ছোট মানুষ, কখন কি ডাকে খেয়াল আছে নাকি।" -"তোমারে জ্বীনে আছর করছিল। কতবার মানা করছি তোমারে ছাদে না যাইতে। মেয়েটারে হারায়ে শিক্ষা হয়নাই?? তোমারে আমি কই নাই বিলুর বাবা হওনের আগে থেইকাই এই বাড়ির দোষ আছে???" -"মা যে কি বলেন...." -" তাই? তুমিই কও তাইলে তুমি বুঝদার মানুষ তোমারে কে কইছিল ছাদের ধারে দাঁড়াইতে??" বাড়ির দোষ ব্যাপারটা বিলুর বেশ ইন্টারেস্টিং লাগে। মাথার বিলু অবশ্য তাকে বোঝানোর চেষ্টা করেছিল, মা সত্যি কথাই বলছে। ওইদিন হয়তো ওটা পিতু ছিল। কিন্তু বিলু বিশ্বাস করে নি। বিলুর কেন যেন মনে হয় মা ইচ্ছা করেই লাফ দিয়েছিল। কিন্তু কেনো?? মা কেন দিবে??? কোলের উপর একটা কাগজ এসে পড়ল। দলা মোচড়া পাকানো। বিলু খুলল। "সুপ্রিয় বিলটুশ বেগম, জান তুমি কি জানো তোমারে দেখলে আমার বুক ধড়ফড় করে?? ও জান তোমার লাল দুপাট্টাখানা দিয়া আমার মুখ মুছিতে বড় সাধ হয়। জান তুমি কি দেখো গো আমার দিকে হা করে?? আমার লজ্জা করে না বুঝি? জান শোনো.........." বিলুর মাথায় বিস্ফোরণ হচ্ছে। এতদূর?? মানুষ তাকে পেয়েছেটা কি?? "এই যে, ইউ। স্ট্যান্ড আপ। 29, আমি তো স্লাইডে পড়াচ্ছি। তুমি হাতের উপর কি দেখছো??" অন্তি পাশ থেকে গুতা দিয়ে বলল, "বল নোট করছিলাম!" বিলু পুতুলের মত বলল, "নোট করছিলাম স্যার।" স্যার বলল, "দেখে তো নোট মনে হচ্ছে না। Are u sure??" বিলু চুপ করে দাঁড়িয়ে থাকল। অন্তি যেন কি সব বলছে। বিলুর মাথায় ঢুকছে না। "তুমি সামনে এসো কাগজটা নিয়ে।" বিলু গেল। "মাইকটা নাও। এবং আমাদের শোনাও তুমি কি কি নোট করলে।" বিলুর খুব ইচ্ছে হল এটা যেন তার ঘোরগুলার একটা হয়। প্লিজ ভেংগে যাক। প্লিজ কেউ বল এটা বাস্তব না। "কি হল পড়??" মাথার বিলু বলেই যাচ্ছে, "স্যার কাগজটা আপনি পড়ুন। তারপর পড়ার মত মনে হলে আমাকে দিয়ে পড়ান।" বিলু যন্ত্রের মত মাইকে বলল, "সুপ্রিয় বিলটুশ...." পুরো গ্যালারীতে হাসির বোম ফাটল যেন। এত হাসি?? বিলু শূন্য চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে?? প্রচণ্ড শদে বিলু বধির হয়ে গেছে। হাসতে হাসতে একেকজন গড়িয়ে পড়ছে। কে করল কাজটা??? রাবেয়া?? সাব্বির?? অন্তি করল কি??? আরিফ স্যার সাথে সাথে হাত থেকে মাইকটা নিয়ে নিলেন। সাথে কাগজটাও। (চলবে...)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ ঘাস ফুল পর্বঃ ১১ (শেষ পর্ব)
→ ঘাসফুল পর্ব: ১০
→ ঘাস ফুল পর্ব ৯
→ ঘাস ফুল ৮
→ ঘাস ফুল পর্বঃ ৭
→ ঘাস ফুল পর্বঃ ৭
→ ঘাস ফুল পর্বঃ ৫
→ ঘাস ফুল পর্বঃ ৪
→ ঘাস ফুল পর্ব: ৩
→ ঘাস ফুল পর্ব : ২
→ ঘাস ফুল পর্ব: ১
→ একটি ঘাসফুল গাছের আত্মকাহিনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now