বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তিমির পেটে কয়েক ঘন্টা [1]

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rakib Ahmed Rihan (০ পয়েন্ট)

X কাসাসুল আম্বিয়া বা নবীদের কাহিনী যারা পড়েছ তারা জানো, আমাদের এক নবী ছিলেন হযরত ইউনুস। একবার একটা নৌকায় তিনি নদী পার হচ্ছিলেন। নদীর মাঝখানে পৌছালে তাকেঁ আস্ত গিলে ফেলে প্রকান্ড একটা মাছ। সেই মাছের পেটে বেশ কিছুদিন কাটিয়ে হযরত ইউনুস জ্যান্ত ফিরে এসেছিলেন। যদিও ব্যাপারটা সত্যি বলে বিনাদ্বিধায় মেনে নেওয়া উচিত, তবু আজকের দিনে তোমাদের কেউ কেউ এ_কাহিনী_যে সহজে বিশ্বাস করতে চাইবে না তা আমি জানি। কিন্তু এরকম আজব ঘটনা-যে সত্যি ঘটতে পারে তার নজির আছে। ঘটনাটা ঘটেছিল, প্রাগৈতিহাসিক যুগে নয়, গত শতাব্দীর একেবারে শেষের দিকে। খ্রিষ্টীয় আঠারো শো একানব্বই সনের ফেব্রুয়ারি মাস। 'স্টার অব দি ঈষ্ট' নামক একখানা জাহাজ নিয়ে কিছুসংখ্যক ইংরেজ তিমি_শিকারি সুদূর দক্ষিণ_সমুদ্রে ফকল্যান্ড দ্বীপের কাছে গেছে তিমির শিকার করতে । সে অন্ঞ্চলে তিমির আনাগোনা ছিল খুবই বেশি। অনেক সময় ষাট_সত্তর ফুট বা তার চেয়েও বড় তিমি সেখানে দেখা যেত। জাহাজের মাস্তুলের কাছে দাঁড়িয়ে একটি লোক চারদিক লক্ষ করছিল। হঠাৎ দেখা গেল প্রায় তিন মাইল দূরে সমুদ্রের বুকে এক জায়গায় বহু উচু অবধি ফোয়ারার মতো পানি উঠছে। শিকারিদের বুঝতে বাকি রইল না যে ওটা প্রাকান্ড একটি তিমি মাছ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now