বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বান্ধবী

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan Shakil (০ পয়েন্ট)

X দশ বছর আগে বান্ধবীকে বলেছিলাম। “ তোকে আমি বিয়ে করব। ” বান্ধবী জবাবে বলেছিলো। “ আয়নায় নিজের চেহারাটা দেখছিস কোনদিন? আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোর মতো কাল্লু ছেলের সাথে সংসার করবে ভাবলি কীভাবে? ” আজকে দশ বছর পর। সুন্দরীটার বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েও আছে তাঁর। সেদিন বাসে দেখা হয়েছিলো। তাঁদের দেখে বড়ই চমকে গিয়েছিলাম! কারণ তাঁর স্বামীসহ দুটো মেয়ে একেবারে আলকাতরার মতো কালো! মেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দিলো। আমি নেমে যাওয়ার আগে তাঁকে বলে এসেছিলাম। “ তোর একটা মেয়েকে আমি পুত্রবধূ করব। ” বান্ধবী জবাবে বললো। “ অপমান করছিস? কালো কী আল্লাহ্ বানায়নি? ” “ না। বুঝাতে চেয়েছি কোনো মা'ই তাঁর গর্ভে ইচ্ছে করে কালো শিশু ধারণ করে না! ” বান্ধবীর স্বামীর মহিমাকীর্তন করতে আমি ভুলিনি! “ মেয়েদের বাবাটা অনেক সুন্দর রে। সত্যিই দারুণ একটা বর পেয়েছিস। ” বান্ধবীর চোখমুখ লাল হয়ে গেলো। অপমানিত হলো মনে হয়। তবে আমি মন থেকেই বলেছিলাম। লোকটা খুবই সরল মনের। কত সুন্দর করে মেয়ে দুটোর সাথে মজা করছে। আগলে রাখছে। জবাব দিলো। “ হ্যাঁ, সুন্দর। অনেক সুন্দর। তুই বিয়ে করিসনি? ” আমি মুচকি হাসলাম। সে বুঝে গেলো আমি বিয়ে করে ফেলেছি। কলেজে থাকতে সে খুব বুদ্ধিমতীই ছিলো। “ দাওয়াত দিলি না যে! নাকি পালিয়ে বিয়ে করছিস? ” তার চোখে চোখ রেখে বললাম। “ পালিয়ে না। আর আমি তোর জ্বলেপুড়ে মরে যাওয়া দেখতে চাইনি। আল্লাহ্ এর কসম। সে এত অপরূপা। দেখে তুই একদম মরে যেতিস। মাথা ঘুরে পড়ে গেলে সেখানে একটা হৈহুল্যই পড়ে যেত না? ” বান্ধবী বৌয়ের ছবি দেখতে চাইলো। আমি স্টেশনের কাছে এসে বললাম। “ তোর রাতের ঘুমটা নষ্ট হয়ে যাক আমি চাই না! ” বান্ধবী হাসলো। বয়স বেড়েছে। হাসির ঝলক কমেনি। “ আমি যেমন তেমন মেয়েকে দেখে জ্বলব না। আচ্ছা দেখ ঐ মেয়েটার মতো তোর বৌ? সামনের সিটে শাড়ি পড়ে যে বসে আছে মেয়েটা? এত লম্বা লম্বা চুল আমি কমই দেখেছি! এমন হলে আমি ঠিকই জ্বলতাম! ” এবার আমিও হাসলাম। কথার উত্তর দিলাম না। সেই লম্বা চুলের মেয়েটার হাত ধরে বাস থেকে নেমে গেলাম। বান্ধবী বাসের জানালা দিয়ে আমার দিকে চেয়ে বললো। “ অসভ্যগিরি ছাড়লি না। সুন্দরী মেয়ে দেখলেই হাত ধরতে মন চায়? আর এইযে আপু আপনিও কিছু বলছেন না যে? ” মেয়েটা লজ্জা পেয়ে গেলো। গালগোল লাল হয়ে গেছে। চোখদুটো নিচু করে বললো। “ বর হাত ধরবে না তো কে ধরবে আপু? ” বান্ধবী জানালাটা টেনে দিলো কেন বুঝলাম না! টাটাও দিতে পারলাম না!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৮ জন


এ জাতীয় গল্প

→ বান্ধবীর ফোন
→ আপুর বান্ধবী ১
→ আমারর মায়াবতী বান্ধবী(পর্ব ১১)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব১০)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৯)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৮)
→ আমার মায়াবতী বান্ধবী (পর্ব৭)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৬)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৫)
→ আমার মায়াবতী বান্ধবী (পর্ব৪)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৩)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব১)
→ বান্ধবীর সাথে ইটিসপিটিস---০১
→ বান্ধবী আমি তোর ছোট সতীন---০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now