বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গ্যালিলিও'র অপরাধ [5/শেষ]

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rakib Ahmed Rihan (০ পয়েন্ট)

X জীবনের শেষ ক'বছর গ্যালিলিও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। নিজেকে তিনি এই বলে সান্ত্বনা দিতেন যে, এখন তিনি দেখতে পান না বটে, কিন্তু জীবনে যত দেখেছেন, তাঁর দৃষ্টি বিশ্বম্মান্ড যত প্রসারিত হয়েছে- পৃথিবীর আর কোনো মানুষের তেমন সুযোগ হয়নি। গ্যালিলিও'র 'ডায়ালগ' বিঙ্গানের ইতিহাসে যুগান্তর এনেছে। কিন্তু পোপের আদেশে এ-বই নিষিদ্ধ হয়েছিল এবং ঊধবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত এই নিষেধাঙ্গা বলবৎ ছিল। বই লিখে গ্যালিলিও তাঁর জীবনে খ্যাতি ও বিপর্যয় দুই-ই লাভ করেছেন। যদিও বিঙ্গানের বই, তবু 'ডায়ালগ' -এর সহিত্যিক -মূল্যও উপেক্ষণীয় নয়। তখনকার দিনে পন্ডিতরা লাতিন হষায় বই লিখতেন। সাধারণ লোকে বুঝতো না, কিন্তু পান্ডিত্যের কৌলীন্য রক্ষা হত। গ্যালিলিও জনসাধারণের ভাষা ইতালিয়ানে 'ডায়ালগ' লিখলেন। তখনকার দিনে এটা খুবই দুঃসাহসের কাজ ছিল বলা যায়। তাছাড়া বিঙ্গানের জটিল তত্ত্ব এমন সহজভাবে (সে যুগের তুলনায়) বলবার চেষ্টাও ইতিপূর্বে হয়নি। কথোপকথনের মধ্যদিয়ে সৌরকেন্দ্রিক তত্ত্বের কথা পান্ঞ্জলরূপে বলেছেন তিনি। ইউরোপের সমকালীন ও পরবর্তী লেখকদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি 'ডায়ালগ' গভীরভাবে প্রভাবান্বিত করেছিল। তিনি আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now