বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঘুমন্ত সুন্দরীর গল্প (শেষ পর্ব)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tanjirul Islam Emon (০ পয়েন্ট)

X ২য় পর্বের শেষে... এরপর ঘুমন্ত রাজ্যের কথা দূর-দূরান্তে ছড়িয়ে পড়ল। বহু যুবক রাজকুমারীকে উদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে পথ করে উঠতে পারেনি। একশতম বছরের শেষ দিনে এক রাজপুত্র জঙ্গলে শিকার করতে গিয়ে রাজপ্রাসাদের কাছে চলে এলো। পথে তার সাথে এক বৃদ্ধার দেখা হলো। সে রাজকুমারকে সবকিছু বুঝিয়ে বলল। আর বলল,'কোনো রাজপুত্রের ভালোবাসার স্পর্শই তাকে জাগাতে পারে।' আর রাজকুমার ভাবতে লাগল যে করেই হোক রাজকুমারীকে সে উদ্ধার করবেই। তলোয়ার হাতে নিয়ে রাজপুত্র জঙ্গলের মধ্য দিয়ে ঘোড়া হাঁকিয়ে ছুটল। কিন্তু একটা কাটতে হলোনা, গাছপালারাই তার রাস্তা করে দিচ্ছিল। অবশেষে সে ঘুমন্ত রাজপ্রাসাদে ঢুকল। ঢুকে রাজকুমারীকে খুজতে লাগল। অনেকক্ষন পর খুজে পেল। সে রাজকুমারীর ঘুমন্ত সৌন্দর্যে মুগ্ধ হল এবং ভালোবেসে ফেলল। ঘুমন্ত রাজকুমারীকে একটা চুমু দিতেই তার ঘুম ভেঙ্গে গেল। রাজকন্যা তাকে বলল,'অবশেষে তুমি এলে আমার কাছে।' রাজপুত্র তার হাত ধরল। সবাই ঘুম থেকে জেগে ওঠল। রাজপুত্রকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। রাজপুত্র তাকে বিয়ে করতে চাইল। সবাই রাজি হয়ে গেল। বিয়ের পর রাজকন্যা আর রাজপুত্র সুখে-শান্তিতে জীবনযাপন করতে লাগল। এখানেই গল্পটা শেষ হল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now