বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেক দূরের এক দেশে, একজন দয়ালু রাজা আর সুন্দরী রানি বাস করতেন। তাদের রাজপ্রাসাদটাও ছিল অপূর্ব সুন্দর। তাদের সবকিছু ছিল। শুধু ছিলনা একটি ফুটফুটে সন্তান।
অনেক বছর পর তাদের মনের ইচ্ছা পূর্ণ করে একটি রাজকন্যার জন্ম হলো। তার নাম রাখলেন সুন্দরী।
তার জন্ম নেওয়ায় গোটা রাজ্যজুড়ে আনন্দের স্রোত বয়ে গেল। তাকে আশীর্বাদ করার জন্য রাজ্যের পরিদের নেমন্তন্ন করতে গিয়ে একজন জাদুকর বুড়িকে তারা নেমন্তন্ন করতে ভুলে গেলেন।
ভালো পরিরা সবাই রাজকন্যার জন্য আশীর্বাদ করল যে,'রাজকুমারি যেন সুন্দর, বুদ্ধিমতী এবং দয়ালু হয়।'
হঠাৎ সেই জাদুকর বুড়ি হাজির হলো এবং বলতে লাগল,'আমাকে কেন বাদ দেওয়া হলো?'
রানিমা জাদুকর বুড়ির কাছে ক্ষমা চেয়ে বললেন,'আপনাকে দেখেছিলাম অনেক বছর হয়ে গেছে, তাই নেমন্তন্ন করতে ভুলে গেছি।আপনি আসুন, রাজকন্যাকে আশীর্বাদ করুন।'
তখন রাগি জাদুকর বুড়ি রাজকন্যার কাছে গিয়ে ঝুকে পড়ল আর মাথার খুলির তৈরি জাদুকাঠি রাজকন্যার গায়ে ছুইয়ে দিয়ে বলল,'যেদিন রাজকন্যার বয়স পনেরো হবে, সেদিন কাপড় বোনার সুচ ফুটে তার মৃত্যু হবে।' তারপর বুড়ি ধোয়ায় মিলে গেল।
এরপর একজন পরি আশীর্বাদ করল ,'সুচ ফুটবে কিন্তু মৃত্যু হবেনা, একশ বছর ঘুমিয়ে থাকবে।'
এরপর ২য় পর্ব
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now