বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি সোফায় হয়তো ঘুমিয়ে।কে যেন ডাকছে?চোখ খুলে দেখি ইশিকা।আমি সোফায় বসে বললাম,"কিরে কি বলিস?"
ইশিকা বলল,"কিছু না এমনি।এমনিতেই দেখতে এলাম তোকে।"
আমি বললাম,"এই ইশিকা ইশি।"
ইশিকা সোফায় বসে বলল,"কি কি বল?"
আমি বললাম,"কালকে একটি কাম ঘটাইছি।"
ইশিকা বলল,"কি কাম রে?"
আমি একটা জোরে হাসি দিয়ে বললাম,"কালকে শাকিল আর সাইদ মার্কেটে গেসিল।শাকিলের শার্ট কিনার জন্য।তো রাস্তায় দেখলাম শার্টটা।আমার পছন্দ হলো।মনে মনে ভাবলাম এই শার্ট পরে সেলফি তুললে খারাপ হয় না।কিভাবে নিবো সেটা ভাবলাম।তারপর বললাম তোর শার্টটা দে তো।শাকিল বলল কেন কেন?আমি বললাম আরে এইটাই বুঝস না?মার্কেটের দোকানে এই শার্ট কতজন হাত দিয়ে নাড়া চড়া করে।এতে বিভিন্ন মানুষের হাত থাকে।তুই বরং এইটা আমারে দে।সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে দিব।আর শার্টটা দিলো।আমি নিয়ে এসে শার্ট পরে সেলফি তুলছি।এই দেখ।"
ইশিকা বলল,"তুই কি শার্টটা ধুয়ে দিদিছ?"
আমি বললাম,"আমার মাথা খারাপ নাকি যে ওর শার্ট ধুয়ে দিবো?আমি এমনিতেই বলেছিলাম ধুয়ে দিবো।"
এই কথা শুনে ইশিকা হেসে উঠলো।আর বলল,"ভালোই কাম ঘটাইছিস।"
শাকিল বাইরে থেকে সব শুনছিল।সে ভেতরে এসে বলল,"তার মানে তোর এসব প্লান।আমার শার্ট দে।দে বলছি।"
আমি আমার রুমে গেলাম।শাকিলও পিছে পিছে এলো।ইশিকাও।আমি বললাম,"নে তোর শার্ট।"
শাকিল আমাকে বাথরুমের কাছে নিয়ে যেয়ে বলল,"আমার শার্ট ধুয়ে দে।ধুয়ে দে বলছি।"
আমি শাকিলের দিকে তাকিয়ে বললাম,"এ মা।আমি কেন তোর শার্ট ধুয়ে দিবো?"
শাকিল বলল,"তুই শার্ট ধুয়ে দে।"
আমি বললাম,"আমি কি তোর বউ নাকি যে তোর শার্ট ধুয়ে দিবো?"
শাকিল বলল,"আমি কি তোর স্বামী নাকি যে আমার শার্ট পরে ছবি তুলছ?"
আমি বললাম,"তুই আমার ফ্রেন্ড।তাই করেছিলাম।"
শাকিল বলল,"আমি কোনো কথা শুনবো না।আমার শার্ট ধুয়ে দে।"
আমি তখন বললাম,"আমি তোর বউ না তোর শার্ট ধুয়ে দিবো না।"
শাকিল আমার দিকে তাকিয়ে বলল,"তুই আমার বউ হস আর যায় হস তুই আমার শার্ট ধুয়ে দে।"
আমি বললাম"আমি তোর শার্ট ধুমু না।ধুমু না।ধুমু না।"
এই বলে শাকিলের হাতে ওর শার্ট তুলে দিলাম।শাকিল বলল,"ধুয়ে দিবি না।তোর ভাইয়ের শার্ট থাকতে আমার শার্ট কেন?"
আমি বললাম,"ভাইয়ার শার্ট বেশি বড় হয়।তোর শার্ট একটুখানি বড় হয়।তাই।"
শাকিল বলল,"তাই?আমার শার্ট ধুয়ে দে।"
কে যেন এসেছে।আমি গেট খুললাম।খুলে দেখলাম শাকিলের মা।শাকিলের মা বললেন,"শাকিল কি এসেছে?"
আমি বললাম,"জ্বি আন্টি।ভেতরে আসুন।"
আন্টি ভেতরে এলেন।শাকিলকে দেখে বললেন,"কিরে এই শার্ট কার?"
শাকিল বলল,"মা।এইটাই তো কালকের।"
শাকিলের মা বললেন,"ও।তো এটা এখানে কেন?এটা বলে তোর ফ্রেন্ডের কাছে।"
শাকিল বলল,"মা ইভা কি আমার ফ্রেন্ড না?"
শাকিল শার্টটা তার মায়ের হাতে দিয়ে বলল,"ধরো শার্টটা ধুয়ে দিও।আমি খেলতে গেলাম।"
শাকিল চলে গেল।শাকিলের মাও গেল।ইশিকা হাসতেছে।আমি বুঝেছি কেন হাসছে।আমি বললাম,"হাসিস না।যা করেছি ঠিক করেছি।"
ইশিকা বলল,"হুম।সময় গেলাম থাক।"
ইশিকা চলে গেলো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now