বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
‘সাইমুম সিরিজ’ শ্রদ্ধেয় ‘আবুল আসাদ’ কর্তৃক লিখিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। অন্য সিরিজের মত এটা শুধু থ্রিলার সিরিজ নয়। একজন পাঠক ইতিহাস, ভুগোল, বিভিন্ন দেশের সংস্কৃতি বিশেষ করে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী বিশ্ব, বিভিন্ন দেশে মুসলিমদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারে এই সিরিজ পড়ে। পাঠককে রোমাঞ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য ও শিক্ষামূলক জ্ঞানের মাধ্যমে পাঠকের মনের মধ্যে নৈতিক চিন্তাধারার বিকাশ ঘটানো এবং তার মাঝে ক্রমে ক্রমে মনুষ্যত্ব এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার ভাবনাকে সুসংহত করার লক্ষ্য নিয়ে লেখা এই সিরিজটি। এই সিরিজ একজন পাঠকের হৃদয়ে ঈমানের আলো প্রজ্জ্বলিত করে। শ্রদ্ধেয় আবুল আসাদ ১৯৭৬ সালে ‘অপারেশন তেলআবিব-১’ এর মাধ্যমে এই সিরিজের সূচনা করেন।
আমাদের মুসলিম উম্মাহর নতুন প্রজন্ম ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন ধরণের অসুস্থ সংস্কৃতি তথা অশ্লীল নোভেল নাটক ও সিনেমার জালে আটকা পড়ে যাচ্ছে। তারা ইসলাম বিদ্বেষীদের হাজারো পাতা ফাদে আটকে পড়ে নিজেদের মুসলিম স্বকীয়তা ভুলতে শুরু করেছে। অসুস্থধারার সিনেমা ও উপন্যাস যখন নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের অতল গহ্বরের দিকে ধাবিত করছিল ঠিক সেই নাজুক মুহুর্তে যুব সমাজের কাছে নিজেদের স্বকীয়তাকে ধরে রাখার উপর গুরুত্ব দিয়ে যুগের অকুতোভয় সিপাহসালাররা এগিয়ে এসেছেন সুস্থ ধারার সংস্কৃতি গান, উপন্যাস ও নাটক নিয়ে।
ইসলামিক স্কলাররা বলে থাকেন বর্তমান যুগে মানুষকে সিনেমার বিভিন্ন সিরিয়াল ও অন্যান্য অসুস্থ সংস্কৃতি থেকে মুক্ত রাখতে ঠিক একই ধরণের সুস্থ ধারার সিরিয়াল ও সুস্থ সংস্কৃতি তাদেরকে উপহার দিতে হবে। তবেই, সহজে জাতিকে সেগুলোর মরণ ছোবল থেকে মুক্ত রাখা যাবে। বাংলাভাষী মুসলিম যুব সমাজের জন্য এমনি কিছু অকুতোভয় সিপাহসালার অসুস্থ সংস্কৃতির বিপরীতে সুস্থধারার সংস্কৃতি নিয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন গান, উপন্যাস ও নাটক ইত্যাদি নিয়ে। তবে, সেগুলো প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
মুসলিম সিপাহসালারগণ বাংলাভাষী যুব সমাজকে যেসব সুস্থধারার উপন্যাস উপহার দিয়েছেন তন্মধ্যে ‘সাইমুম সিরিজ’ তরুন সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়ে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এ সিরিজের লেখক মুহতারাম আবুল আসাদ বলেছেন- সাইমুম সিরিজটা আসলে আমি লিখেছি এমন একটা সময়ে, আসলে যখন আমি পরিকল্পনা করি ইসলামকে রাজনৈতিকভাবে আনতে হবে। তখন মনে করেছি কাজটা কঠিন হবে। এই জন্য আমি মনে একটা কিছু লিখতে চাই যাতে নতুন জেনারেশনের মধ্যে আমরা যে আলাদা জাতি, আমরা মুসলমান, আমাদের যে আলাদা পরিচয় আছে,- এই জিনিসটা যাতে করে তাদের মধ্যে সৃষ্টি হয় সেই বিষয়টাকে সামনে রেখে আমি সাইমুম সিরিজের পরিকল্পনা করি। এবং আমি চেষ্টা করেছি যে, এই সাজেশন সৃষ্টির জন্য যা যা করার দরকার, এই যেমন এর মধ্যে সবকিছুই আছে রোমাঞ্চ আছে, হিস্ট্রি আছে, তারপর এখানে গোয়েন্দা উপন্যাসের সব উপাদানই আছে। কিন্তু এর মূল উদ্দেশ্য হলো সবাইকে একটা দিকনির্দেশনা দেয়া। নিজের আত্মপরিচয়ের দিকে মানুষকে ফিরিয়ে আনা, বিশেষ করে তরুণ-তরুণীদের এখান থেকেই (এই দায়িত্ববোধ থেকেই) আমি আমার বইতে এই উদ্দেশ্য যাতে পূরণ হয় সেভাবেই সিরিজটিকে এগিয়ে নিচ্ছি।
সাইমুম সিরিজের প্রকাশিত বইগুলো হলো:
১. অপারেশন তেলআবিব-১
২. অপারেশন তেলআবিব-২
৩. মিন্দানাওয়ের বন্দী
৪. পামিরের আর্তনাদ
৫. রক্তাক্ত পামির
৬. রক্ত সাগর পেরিয়ে
৭. তিয়েনশানের ওপারে
৮. সিংকিয়াং থেকে ককেশাস
৯. ককেশাসের পাহাড়ে
১০. বলকানের কান্না
১১. দানিয়ুবের দেশে
১২. কর্ডোভার অশ্রু
১৩. আন্দালুসিয়ার প্রান্তরে
১৪. গোয়াদেলকুইভারে নতুন স্রোত
১৫. আবার সিংকিয়াং
১৬. মধ্য এশিয়ায় কালো মেঘ
১৭. ব্ল্যাক ক্রসের কবলে
১৮. ব্ল্যাক ক্রসের মুখোমুখি
১৯. ক্রস এবং ক্রিসেন্ট
২০. অন্ধকার আফ্রিকায়
২১. কঙ্গোর কালো বুকে
২২. অদৃশ্য আতঙ্ক
২৩. রাজচক্র
২৪. জারের গুপ্তধন
২৫. আটলান্টিকের ওপারে
২৬. ক্যারিবিয়ানের দ্বীপদেশে
২৭. মিসিসিপির তীরে
২৮. আমেরিকার এক অন্ধকারে
২৯. আমেরিকায় আরেক যুদ্ধ
৩০. এক নিউ ওয়ার্ল্ড
৩১. ফ্রি আমেরিকা
৩২. অক্টোপাশের বিদায়
৩৩. সুরিনামের সংকটে
৩৪. সুরিনামে মাফিয়া
৩৫. নতুন গুলাগ
৩৬. গুলাগ অভিযান
৩৭. গুলাগ থেকে টুইনটাওয়ার
৩৮. ধ্বংস টাওয়ার
৩৯. ধ্বংস টাওয়ারের নীচে
৪০. কালাপানির আন্দামানে
৪১. আন্দামান ষড়যন্ত্র
৪২. ডুবো পাহাড়
৪৩. পাত্তানীর সবুজ অরণ্যে
৪৪. ব্লাক ঈগলের সন্ত্রাস
৪৫. বসফরাসের আহ্বান
৪৬. রোমেলী দুর্গে
৪৭. বসফরাসে বিস্ফোরণ
৪৮. মাউন্ট আরারাতের আড়ালে
৪৯. বিপদে আনাতোলিয়া
৫০. একটি দ্বীপের সন্ধানে
৫১. প্যাসেফিকের ভয়ঙ্কর দ্বীপে
৫২. ক্লোন ষড়যন্ত্র
৫৩. রাইন থেকে অ্যারেন্ডসী
৫৪. আবার আমেরিকায়
৫৫. ডেথ ভ্যালি
৫৬. আর্মেনিয়া সীমান্তে
৫৭. আতঙ্কের দিভিন উপত্যকা
৫৮. রত্নদ্বীপ
৫৯. বিপন্ন রত্নদ্বীপ
৬০. হুই উইঘুরের হৃদয়ে
৬১.ভয়ংকর ড্রাগন
✌✌✌
সবচেয়ে ভালো লাগার একটি বিষয় হলো গল্পের ঝুড়ি তে সাইমুম সিরিজের একটি শাখা ও বিদ্যমান। ধন্যবাদ সেইসব জিজে'দের যারা অক্লান্ত পরিশ্রম করে সাইমুম সিরিজ কে গল্পের ঝুড়ি তে একটি মজবুত ভিত গড়ে দিয়েছেন দিচ্ছেন এবং দেবেন।
ইনশাল্লাহ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now