বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বৃষ্টির জন্য দোয়ার গল্প-১
হযরত দাউদ আলাইহিস সালামের আমলে অনাবৃষ্টি হলে লোকেরা আলেমদের মধ্য থেকে তিন ব্যক্তিকে মনোনীত করল এবং তাদের সাথে দোয়া করতে বের হলো। একজন আলেম বলল : এলাহী তুমি তাওরাতে বলেছ-কেউ আমার উপর যুলুম করলে আমরা যেন তাকে মাফ করি। ইলাহী, আমরা নিজেদের উপর যুলুম করেছি।অতএব, তুমি আমাদেরকে মাফ কর। ২য় আলেম বলল : এলাহী তুমি তাওরাতে বলেছ- আমরা যেন আমাদের গোলাম কে মুক্ত করে দেই।ইলাহী, আমরাও তোমার গোলাম।অতএব, তুমি আমাদের মুক্ত কর।৩য় আলেম বলল : এলাহী তুমি তাওরাতে বলেছ-আমাদের দরজায় মিসকিন এলে আমারা যেন তাকে বঞ্চিত না করি। এলাহী, আমরাও মিসকিন এবং তোমার দরজায় দন্ডায়মান।আমাদের দোয়া নামঞ্জুর করো না। এরূপ দোয়ার পর তাদের উপর বৃষ্টি বর্ষিত হলো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now