বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পৃথিবীটা আজ অনেক বদলেছে। তার সাথে সভ্য মানুষের সভ্যতাও।
সভ্যতার কল্যাণে আজ আমরা জানি চাঁদ শুধু একটা উপগ্রহ সেখানে কোন বুড়ি নেই!
অথচ চাঁদের বুড়ির গল্প না শুনলে আমার ঘুম আসতো না!
সভ্যতার কল্যাণে আজ আমরা জানি পাশ্চাত্যের দেশে ঈদ হলেই তারপরের দিন আমাদের ঈদ এখানে চাঁদ দেখার কোন প্রয়োজন নেই। অথচ চাঁদ দেখার যে আনন্দ ছিল সেটা ঈদের চেয়ে কোন অংশে কম ছিলনা!
আজ আমরা সভ্য হয়েছি অনেকটাই! সময়ের সাথে অতীন্দ্রিলা কে চিঠিও আর দেয়া হয়না! অতীন্দ্রিলা আর কারো চিঠির অপেক্ষায় থাকেনা নীল খামে করে একগুচ্ছ আবেগগাথা কাগজের দিন ফুরিয়ে নাকি গেছে! অতীন্দ্রিলা এখন তার হাতের চৌকোনা স্কিনের দিকে তাকিয়ের ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়! অতীন্দ্রিলা একে বলে চ্যাটিং! উম যন্ত্র কে কখনোই বিশ্বাস করতাম না আজ দেখোনা অতীন্দ্রিলা সেই যন্ত্রই তোমার আমার বিচ্ছেদের কারণ হলো!
আচ্ছা এই সমাজের সভ্য মানুষ গুলো কি জানে ক্যাপ্টেন আমেরিকা বা থর কিংবা সুপারম্যান এর কমিক্স ছাড়াও আমাদের নিজস্ব কিছু আছে?
অতীন্দ্রিলা তুমি এই কোন সভ্যতার গ্যারাকলে আমাকে ফেললে?
আমি মুক্তি চাই....! খোলা আকাশের নিচে বসে বাদাম খেতে চাই! ঝর্নার সৌন্দর্য দেখে ঘন্টার পর ঘন্টা কাটাতে চাই! পাশ্চ্যতের কমিক্সের বদলে টিনটিন আর ব্যাসিক আলি পড়তে চাই!
ট্রয় অফ হেলেনের গল্প শুনে দুঃখিত হতে চাই...
অতীন্দ্রিলা আমার স্বপ্ন গুলো কি বড্ড বেশি?
.
উৎস্বর্গ: এই জিজে হাউজের একজন! (কিছু ব্যাপার স্বপ্নেই সুন্দর)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now