বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনুপ্রেরণামূলক

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rabiul islam shuvo (০ পয়েন্ট)

X পৃথিবীতে সবাই শ্রেষ্ঠ হয়ে বাঁচতে চায়। কিন্তু খুব কম মানুষই আছেন যারা শ্রেষ্ঠ কাজটি করতে চান। পৃথিবীর শ্রেষ্ঠ কাজটি কী? সৃষ্টিকর্তা পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণি সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা মাত্র জীব সৃষ্টি করেছেন, যাকে বলা হয় ‘সৃষ্টির শ্রেষ্ঠ জীব ‘। কে এই শ্রেষ্ঠ জীব? আমি, আপনি, আমরা যারা মানুষ হয়ে জন্মেছি তারাই পৃথিবীর সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আপনি শুধু এই শ্রেষ্ঠত্বটুকু মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখুন। এটাই হবে একজন মানুষের শ্রেষ্ঠ কাজ। যে কারণে আপনি অন্যকে সম্মান করেন, সে কারণগুলো নিজের মাঝে প্রতিষ্ঠিত করুন; দেখবেন মানুষ আপনাকে ও সম্মান করছে।লোকে আপনাকে কেন গুরুত্ত্ব দিবে, যদি গুরুত্ত্ব দেয়ার মত কোনো কারণ তারা আপনার মাঝে খুঁজে না পায়। আপনি নিজেও তো সবাইকে গুরুত্ত্ব দেন না। আমি বিশ্বাস করি, অস্তমিত সূর্যকে কেউ প্রণাম করে না। নষ্ট সিন্দুকে কেউ স্বর্ণ রাখেনা। নিঃশ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয়, তবে দীর্ঘায়ু অভিশাপ। জীবনটা চ্যালেঞ্জের। এখানে নিজেকে সেরা প্রমাণ করেই বেঁচে থাকতে হয়। নয়তো এই নিষ্ঠুর পৃথিবীতে আপনি শুধুই বেঁচে থাকবেন নিঃশ্বাস নিয়ে, কিন্তু টিকে থাকতে পারবেন না। জীবিত অবস্থায় এমন কোনো কাজ করবেন না, যেন সৃষ্টিকর্তা আপনাকে “সৃষ্টির সেরা জীব ” বলে যে গর্ব করতো, সেটা নষ্ট হয়ে যায়। পৃথিবীর সকল এওয়ার্ড বা সকল পদবী পাওয়া যায় সফলতার পর বা বড় কোনো অর্জন এর পর। অথচ আপনি সেরা কিছু করার আগেই সৃষ্টিকর্তা আপনাকে “সৃষ্টির সেরা জীব”এর উপাধি দিয়ে দিল। একবার ভেবে দেখুন, কত বড় বিশ্বাস নিয়ে তিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবার জন্মের পর আপনি শুধু সৃষ্টিকর্তা প্রদত্ত এই উপাধীটির যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করুন। এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ। মানুষ কখন মানুষকে মানুষকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে? যখন ঐ মানুষটির মাঝে এমন কিছু থাকে যা ভালো লাগার মত। কিছু শপথ নিন নিজের জীবনকে পাল্টে দিতে। কিছু চ্যালেঞ্জ নিন নিজেকে বদলে দিতে। নিজেকে অন্যের আস্থাভাজন করে তুলতে কিংবা অন্যের ভালোবাসার মানুষ হিসেবে যোগ্য করে তুলতে আপনাকে পাহাড় কাটতে হবে না, হিমালয়ের চূড়ায় ও উঠতে হবে না, এমনকি আটলান্টিক মহাসাগর ও পাড়ি দিতে হবে না। শুধু নিজেকে বদলানোর একটা শপথ নিন। চলুন ৪ টি প্রতিজ্ঞা করি- ➢ যে কাজ আপনি প্রকাশ্যে করতে পারবেন না, আজ থেকে তা গোপনেও করবেন না। [ এই শপথ করতে পারলে একজন মানুষ নিঃসন্দেহে সকল পাপকাজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে ] ➢ যে কথা সবার সামনে বলা যায় না, সে কথা আড়ালেও বলবেন না। [ এই শপথ যে কাউকে অশ্লীল শব্দ চয়ন, অশ্রাব্য শব্দ ব্যবহার করে কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়া থেকে নিয়মিত বিরত রাখবে] ➢ যে সব জিনিস লুকিয়ে খেতে হয়, সেসব জিনিস ছুঁয়েও দেখবেন না। [ এই শপথটি যে কাউকে সিগারেট, মদ, ইয়াবাসহ সকল নেশা থেকে মুক্ত রাখবে] ➢ যে সম্পর্কের কথা প্রকাশ্যে বলা যায় না, সে সম্পর্ক গোপনেও রাখবেন না। [ বর্তমানে এই শপথটি অত্যন্ত প্রয়োজন। কারণ এখন কেউ কেউ জঙ্গীদের সাথে কিংবা সন্ত্রাসীদের সাথে গোপনে এমন সম্পর্কে জড়ায় যা তারা প্রকাশ্যে বলতেও পারে না। একটু ভাবুন যে সম্পর্কের কথা আপনি প্রকাশ্যে বলতে পারছেন না, নিশ্চয় সেটা অবৈধ সম্পর্ক বা যে ব্যক্তির সাথে সম্পর্ক গড়ছেন সে ব্যক্তিটি একজন অপরাধী বা সমাজের চোখে নিকৃষ্ট ব্যক্তি ] এভাবেই একজন মানুষ নিজেকে পাপমুক্ত রাখতে পারে; এভাবেই যে কেউ হয়ে যেতে পারে অনন্য অসাধারণ, সকলের প্রিয়ভাজন। এই পৃথিবীতে যিনি আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, সেই মহান সৃষ্টিকর্তাকে প্রতিদিন স্মরণ করতে যেন ভুল না হয়। নিয়মিত যিনি নিজ ধর্মমতে প্রার্থনা করেন, তার মন থাকে পবিত্র, চিন্তা হয় উন্নত, কাজ হয় সামাজিক। মনে রাখবেন – যেখানে সব চেষ্টা ব্যর্থ হয়, সব লজিক ফেইল করে ; যেখানে কোনো স্ট্র্যাটেজি কাজ করে না, সেখানে শুধু একজনই সব কিছুর সমাধান করে দিতে পারে- তিনি মহান সৃষ্টিকর্তা। বিপদে ধৈর্য হারা না হয়ে বা সুযোগের জন্য কারো পা ধরে বসে না থেকে, শুধু সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করুন। তিনি আপনাকে বিপদে ফেলার জন্য সৃষ্টি করেনি, তিনি আপনাকে অসুখে রাখতেও সৃষ্টি করেনি। সৃষ্টির শুরুতেই তিনি আপনাকে শ্রেষ্ঠ জীবের মর্যাদা দিয়েছেন। তিনি নিশ্চয় চান না, তার সৃষ্টি করা শ্রেষ্ঠ জীবটি দুঃখে থাকুক। চলুন, প্রতিদিন অন্তত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রার্থনায় হলো জীবন পরিবর্তনের শ্রেষ্ঠ ম্যাজিক। নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার নাম জীবন নয়, জীবনের প্রতিটি মুহুর্তে আত্মবিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে শ্রেষ্ঠ কাজের মধ্যে দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের নামই জীবন, মানবজীবন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩২ জন


এ জাতীয় গল্প

→ কিশোর উপন্যাস *“পথচলার প্রতিজ্ঞা”* — একটি অনুপ্রেরণামূলক পর্যালোচনা
→ অনুপ্রেরণামূলক ত্রিশটি হাদিস
→ বিশ্বাস নিয়ে ১৮টি অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী
→ অনুপ্রেরণামূলক গল্প ১
→ ★অনুপ্রেরণামূলক★

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now