বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিপটে ঠাকুরদা -১

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান fariamumpy (০ পয়েন্ট)

X সুনির্মল বসু (ঘরের এক কোণে ঠাকুরদা একটি খাটের উপর গাঢ় নিদ্রায় অচেতন, এমন সময় কয়েকটি বালক ঠাকুরদারর খোঁজ করিতে করিতে ঘরে প্রবেশ করিল) মন্টু/ওই দেখ হারু,ঠাকুরদা দিব্যি চাদর মুড়ি দিয়ে ভোস ভোস করে নাক ডাকাচ্ছে- হারু/একি রে মন্টু,এত বেলা হল,তবু উঠবার নামটি নেই!চড়ুইভাতির জন্যে যে করেই হোক কিছু চাঁদা আজ আদায় করতেই হবে-কি বল গোপাল? গোপাল /না ভাই,আদায় করা অত সহজ নয়,বুড়ো ভারি কিপটে। শোনা যায়,তাঁর সিন্দুক বোঝাই টাকাগুলোতে মরচে ধরে গেছে।এক পয়সাও কাউকে দেয় না- মন্টু/আচ্ছা দেখাই যাক না গোপলা!না দেয় না-হয় চলে যাব-কামড়ে তো আর দেবে না? আয় আমরা চ্যাঁচামেচি করে ঘুমটা ভাঙিয়ে দিই- ঠাকুরদাদা কিপটে বেজায়,জল গলে না হাত দিয়ে, ক্ষুধার সময় "হাপুস-হুপুস",ফ্যান মেখে খান ভাত দিয়ে। ঠাকুরদাদার অনেক টাকা-রয়েছে সিন্দুকে রাখা;আধ পয়সা চায় যদি কেউ,অমনি ওঠেন আঁতকিয়ে-ঠাকুরদাদা কিপটে বেজায়,জল গলে না হাত দিয়ে। ঠাকুরদা/দেখলে,বেআক্কেলে ছোঁড়াগুলি চ্যাঁচামেচি করে আমান সাধের ঘুমটা ভেঙে দিলে!হ্যাঁরে বেল্লিক ছোঁড়ারা-কে কিপটে শুনি?শুনি?বেরো-বেরো বলছি শিগগির ঘর থেকে,ত্যাঁদোড়,ছুঁচো,চামচিকের দল,- গোপাল/এই রে পালা,পালা,ঠাকুরদার ঘুম ভেঙে গেছে।বুড়ো রেগে বোধ হয় খামচিয়ে দেবে! ঠাকুরদাদা, ঠাকুরদাদা,নইকো মোরা চামচিকে,ভয় করি যে বেজায় রকম তোমার ভীষণ খামচিকে- ওরে পালা,পালা,ভেবেছিলাম চড়ুইভাতির জন্যে কিছু চাঁদা আদায় করে নিয়ে যাই,কিন্তু যেরকম দাঁত খিঁচিয়ে আসছে- ঠাকুরদা/কী,কী,তী বললি,চাঁ-দা,চন্দ্র?আচ্ছা দিচ্ছি অর্ধচন্দ্র। কোথায় আমার লোহা-বাঁধানো লাঠিটা- ছেলের দল/ওরে পালা, পালা,পালা- (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now