বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিয়তি (পর্ব-১)

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ফেরদৌস ইবনে আবু বকর (০ পয়েন্ট)

X আমার একটা বিড়াল ছিল। আমি তাকে প্রথম দেখেছিলাম আমাদের পাশের বাড়ির ছাদে। তখন সে অনেক ছোট ছিল। একদিন দেখি সে নিচে নেমেছে। আমিও নিচেই ছিলাম। সে একটা মুরগির রান চাবাচ্ছিল। আমি যেই তার কাছে গেলাম তখনি সে দৌড়ে গ্যারেজে ঢুকে যায়। আমি আর আমার বন্ধুরাও তার পিছুপিছু যাই। গিয়ে দেখি সে অনেক শুকনো। গায়ের হাড্ডি বের হয়ে আসছে। তাকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছিলো। আমাদের দেখে সে কিছুক্ষণ পর মিউমিউ করতে শুরু করে। তাকে দেখে আমার অনেক মায়া হলো। যখন সে একটু অন্যমনস্ক হয়ে গেলো তখন আমি সাহস করে তার তার মাথায় হাত বুলিয়ে দেই। প্রথমপ্রথম সে ভয় পেলো। কিন্তু একটু পরে তার ভয় কেটে যায়। তারপর সে আমাদের পিছুপিছু চলে আসে আর আমার মামাতো ভাইয়ের কোলে চড়ে বসে। আমি তার নাম দেই "কিটি"। কিন্তু সে কিউট ছিল দেখে জারিক (আমার মামাতো ভাই) তার নাম "কিউটি" দেয় (কারণ সেটা মেয়ে বিড়াল)। তারপর তার পুরো নাম দেই "কিউটি কিটি"। চলবে....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now