বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি গাছ ও কিশোরের গল্প

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বেনজির আহাম্মেদ হৃদয়(guest) (০ পয়েন্ট)

X মা হারা ছেলে মিন্টু।তার বাবা আর কাকা ছাড়া মিন্টুর আপন বলতে কেউ নেই।মিন্টুর বয়স যখন এক বছর তখন তার মা মারা যায়।মায়ের আদর লাভ তার হয়ে উঠেনি।তার বাবা গ্রামের তালুকদার বাড়িতে খামারে কাজ করে।তার কাকা শহরের দোকানে বিক্রেতার কাজ করে।সারা দিন বাড়িতে একা কাটে মিন্টুর। তার বাবা রাতে বাড়ি আসলে সে অনেক সময় তার বাবার সাথে গল্প করে। তার মা কত ভাল ছিল বঁচে থাকলে তাকে কত আদর করত এসব কত কথা।এক সময় গল্প করতে করতে ঘুমিয়ে পরত তারা।তার কাকা যেদিন বাড়ি আসত তার জন্য আনেক খাবার আর খেলনা আনত।এক দিন মিন্টুর বাবা তাকে বলল তুমার মা একটা গাছ লাগিয়ে ছিলেন।সেই গাছটাতে এবার আমের মুকুল এসেছে।মিন্টু তার মায়ের লাগানো গাছ টা দেখার জন্য অস্থির হয়ে গেল।তখন তার বাবা তাকে বাড়ি থেকে একটু দুরে তাদের জমির আঁইলে একটা আম গাছ দেখালো।এখন মিন্টু যখন বাড়িতে একা থাকে তখন ছুটে চলে আসে সেই গাছের কাছে।গাছের দিকে তাকিয়ে সে তার মায়র কথা মনে করে। মনে হয় যেন গাছটি তার মায়ের প্রিতিরুপ। এখন সে সারাদিন তার মায়ের সাথে থাকে।কাউকে গাছের পাতা ও ছিড়তে দেয়না।মা কি এখন সে জানে ।সে এখন সারাদিন তার মায়ের কুলে বসে থাকে।আর গল্প করে। ও যখন বাড়িতে থাকে মনে হয় ওর মা ওকে ডাকছে ও দৌড়ে যায় গাছের কাছে।অভিমান করে বলে ডাকলি কেনরে মা।গাছের কথা সে শুনতে পায়। কারন ও টাযে ওর মা।সে শুনতে পায় তাে মা বলছে কত বার তকে ডাক লাম কোথায় ছিলি।ও বলে আর দেরি হবেনা মা।এই বলে সে গাছকে বলে এখন আমায় কুলে নে।সে গছে উঠে তার মায়ের কুলে বসে।সে গাছের ডালে তার গাল রাখে তার মা তকে চুমু দেয়।গাছ বরতি অনেক আম হয় অার মিন্টু যখন গাছের কাছে যায় তার কাছে মনে হয় তার মা তাকে ডকে বলছে। এইযে বাবা আয় তর জন্য আমি পাকা আম রেখেছি তুই খাবি আয়।ও তার মায়ের কুলে বসে পাকা আমর খায়। এখন আর তার বন্ধুদের মা দেখে তার কষ্ট হয় না কারন তার ও মা আছে।এমন করে ভালই কাটছিল এই এতিম শিশুর।একদিন তার কাকা বড়িতে এসে তার বাবাকে বলে মিন্টুকে শহরের স্কুলে ভর্তি করে দিবে।তার বাবা তাকে তার কাকার সাথে দিয়ে দিতে চাইল।মিন্টুর মাথায় বাঁজ বেঙ্গে পড়ল।যে যেতে আপতি জানাল।তার বাবা মিন্টুর কথা শুনলনা।মিন্টু তার গাছের কছে গেল এবং কান্না শুরু করল।মিন্টু বলল আমি তুমাকে ছড়ে যাবনা মা।তখন সে শুনতে পেল তার মা তাকে করছে।যা বাবা তোকে পড়াশোনা করতে হবে।তোকে অনেক বড় হতে হবে।তর যখন বিদ্যালয় বন্ধ থাকবে আমার কাছে চলে আসবি।শেষ পর্যন্ত সে রাজি হলো।সে তার কাকার সাথে শহরে চলে যায়। তার স্মৃতিপটে সব সময় তার মায়ের কথা মনে পড়ে।সে দেখে বিদ্যালয়ে তার বন্ধু দের তার মা এসে আদর করে দিয় যায় আবার নিয়ে যায়। তার খুব মনে পড়ে তার মাকে।বিদ্যালয় বন্ধ দিলে সে তার বাড়ি আসে দৌড়ে যায় তার গাছের কাছে ।মামা বলে কাঁদতে কাঁদতে গাছকে জড়িয়ে ধরে সে দিন সারাদিন সে তার মায়ের কুলে ঘুমায়।আবার সে চলে যায় শহরে পড়াশোনা করতে।সুযোগ পেলেই ছুটে আসে মায়ের কাছে।অনেক দিন কেটে যায় ওর বয়স একুশ বছর সে চাকরির জন্য দুরে চলে যায়। অনেক বছর কেটে যায় ।তার মাকে দেখার জন্য তার বুক কেঁদে উঠে। তাই সে তার গ্রামের উদ্দেশে যাএা করে।বাড়ি পোঁছে সে দৌড়ে যায় তার গাছের কাছে কিন্তু সে তার মাকে দেখতে পায়না।সে তার বাবাকে গাছ এর কথা জানতে চায় তার বাবা বলে গাছটা মারা গিয়েছিল কটে ফলেছে।সে কাঁদতে কাঁদতে হুস হারিয়ে ফলে।মাকে হারানোর বেদনায় সে নিস্তেজ হয়ে পড়ে। তার মনে পড়তে থাকে তার সেই স্মৃতি গুলো।মা যে সন্তানের জন্য কত বড় পাওয়া সেটা সে উপলব্ধি করতে থাকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৮৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now