বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শপিং করা শেষে একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছি। দূর হতে দেখলাম মিষ্টি এক আপু আমাকে ডাকতেছে।কিছুটা ভয় পেলাম। আমি তো কোনো আপুর সাথে কিছু করি নাই। আবার শপিংয়ে নাকি কিছু মেয়ে ছেলেদের ডেকে ড্রেসের মাপ নিয়ে ছেড়ে দেয়। পিছনে দেখি কেউ আছে কিনা.. কেউ নেই। তার মানে আমাকে ডেকেছে। আপুর সামনে উপস্থিত হলাম।
আপু..
আপনি কি আমাকে ডেকেছেন?
-হ্যাঁ,তোমাকে। এত ভীতু কেনো তুমি?
-আপনাকে চিনি না তো।
-সমস্যা নেই। তোমার সাইজে একটা পাঞ্জাবি কিনার জন্য তোমাকে ডেকেছি।
-না না.. তা হতে পারে নাহ।
-তুমি চিৎকার করছো কেনো? তোমাকে গিফট করার জন্য পাঞ্জাবি-টা।
-আহ্লাদে আটখানা হয়ে গেলাম।
-নাও,এটা তোমার। তোমার মোবাইল নং টা দাও।
-আপুকে মোবাইল নং দিয়ে খুশি মনে বাহির হয়ে চলে আসলাম। ফেইসবুকে পোলাপান কি আজাইরা কথা লিখে? মেয়েরা নাকি মাপ নিয়ে ছেড়ে দেয়!
আমাকে তো খালি হাতে ফিরিয়ে দেয় নি। এটা আপু নাহ। সাক্ষাৎ দেবী!
বাসায় আসার পর হতে আপুটার কথা ভাবতেছি।
মানুষ এত ভালো কেমনে হয়?
চিনি না..জানি না..অথচ কত দামী একটা পাঞ্জাবি আমাকে নিয়ে দিলেন!
আহা !
আপুকে কিছু কিনে দেওয়া দরকার ঈদের আগে। পকেটে হাত দিয়ে দেখলাম... বিশ টাকা আছে। রাতে বড় ভাই চাকরি হতে আসলে... কিছু টাকা চেয়ে নিবো।
বাবার শার্টের পকেট মারবো। বোন হতে কিছু নিবো। মা'কে এ-ই সেই বুঝিয়ে কিছু টাকা নিবো। সবগুলো মিলে বেশ ভালো একটা অ্যামাউন্ট হবে টাকার। খুশির ঠ্যালায় আনন্দে চোখে জল চলে আসলো।
রাতে খাবারও ঠিকমত খেতে পারলাম না। ফেইসবুকে চ্যাটিংও আজ ভালো লাগছে না।চোখ বন্ধ করলে শুধু আপুটার কথা মনে পড়ে। কি মায়াবী চেহারা... কি দারুণ কন্ঠ.. কি অসাধারণ আচরণ.. কত মিষ্টি করে নাহ কথা বলে..উফ!
এখন যাই..ভাইয়ার রুমে।
ভাইয়া এতক্ষণে চলে আসছে। ভাইয়ার রুমে যাওয়ার আগে.. একটা ম্যাসেজ আসলো অচেনা নং হতে ..
এই যে পিচ্চি.. কি কর তুমি? আজ যে তোমাকে পাঞ্জাবি কিনে দিয়েছি ...এখন ঐটা তুমি.. তোমার ভাইয়ার কাছে নিয়ে যাও। তোমার জন্য আগামী বছর কিনে দিবো।
-এটা দেখার পর আমার মাথা ঘুরতে লাগলো। এক গ্লাস পানি খেয়ে কিছুক্ষণ খাটে শুয়ে রইলাম। তারপর ভাইয়ার কাছে পাজ্ঞাবি -টা দিয়ে আসলাম।
এখন আমার চোখে জল..কষ্টে।
একটু আগে ছিল আনন্দে!
লেখক:- অলিভার কুইন (শুভ)।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now