বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হালাল ও হারাম উপার্জন

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raihan Kabir (০ পয়েন্ট)

X ছেলে নতুন চাকরি পেয়ে কর্মস্থলে যাচ্ছে। মায়ের কাছে বিদায় নিতে এলো।মা ছেলেকে অনেক নসীহত-উপদেশ দিয়ে, এই বলে কথা শেষ কথা বললেন: – “দেখতো খোকা! ‘হালাল’ শব্দটা দুই ঠোঁট খোলা রেখে উচ্চারণ করতে পারিস কিনা?” ছেলে হালাল শব্দটা বার কয়েক আওড়ে দেখলো। তারপর বললো: -জ্বি আম্মু, পেরেছি।-এবার দেখতো খোকা! ‘হারাম’ শব্দটা দুই ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারিস কিনা?ছেলে অনেকবার চেষ্টা করেও দুই ঠোট না লাগিয়ে হারাম শব্দটা উচ্চারণ করতে পারলো না।-নাহ, আম্মু! পারছি না। এবার মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন: – দেখ খোকা! এটাই হলো হালাল আর হারামের মৌলিক পার্থক্য।-কিভাবে আম্মু?-হালাল শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট খোলা থাকে, তেমনি হালাল উপার্জনেও রিযিক ও সৌভাগ্যের দরজা খোলা থাকে। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা খুলে যায়। আর হারাম শব্দ উচ্চারণ করতে যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, তেমনি হারাম উপার্জনেও রিযিক ও সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়।এখন তুই বেছে নে কোন দরজা খুলবি….


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ হালাল ও হারাম উপার্জন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now