বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেলো। বিরাট আঁকাবাঁকা শিং এর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠলো। হঠাৎ তার চোখ পরলো নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেলো হরিণ।
এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহও তাকে ধাওয়া করতে থাকলো।হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেলো আটকে আর সিংহও তাকে ধরে ফেললো। বড় দেরীতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিলো, সেগুলি ছিলো তার বিপদের সহায় আর যে শিং ছিলো তার গর্বের ধন সেটিই হলো তার মৃত্যুর কারন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now