বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গেঁয়ো ইদুর ও শহুরে ইদুর

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raihan Kabir (০ পয়েন্ট)

X গেঁয়ো ইঁদুর ফসলের ক্ষেতের আনাচে কানাচে গর্ত খুঁড়ে থাকে।একদিন সে শহুরে ইঁদুরকে দাওয়াত করে নিয়ে এলো।শহুরে ইঁদুর খুব খুশি হয়ে দাওয়াত খেতে এলো। কিন্তু খাবার দেখে তার মন খারাপ হয়ে গেলো। শুধু বালি আর ভুট্টা- এ আবার কোন খাবার হলো নাকি? সে বন্ধুকে বললো-‘ একদিন আমাদের ওখানে এসো, দেখবে কত কিছু।’ দুই বন্ধু শহরে গেলো। সেখানে কত রকম খাবার- জ্যাম, জেলী,পনির, মটরশুঁটি আরো কত কি! এসব দেখে গেঁয়ো ইঁদুরের চোখ ছানাবড়া! এমনটি সে জীবনেও দেখেনি। নিজের ভাগ্যের কথা চিন্তা করে সে আক্ষেপ করতে লাগলো। কিছুক্ষন পরে তারা খাবার খেতে বসলো। গেঁয়ো ইঁদুর ভাবছে কোনটা ফেলে কোনটা খাবে। এমন সময় কে যেনো ঘরে ঢুকলো। সবাই লুকিয়ে গেলো যে যেখানে পারে। কিছুক্ষন পর লোকটা চলে গেলো। আবার তারা খেতে বসলো। ওমা! খাবার মুখে তুলতে না তুলতেই আবার দরজা খোলার আওয়াজ। সবাই পড়িমরি করে আবার লুকালো। এমনি করে কি খাওয়া যায়? গেঁয়ো ইঁদুরের আর খাবারের রুচি রইলো না। সে শহুরে ইঁদুরকে বললো-‘ভাই আমি চললাম। আমার ওখানে এতো মজার মজার খাবার নাই, কিন্তু এতো অশান্তি নেই। আমার ক্ষেতের সাধারন খাবারই ভালো।’


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now