বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন এক শেয়াল হঠাৎ এক কুয়ার মধ্যে পড়ে গিয়ে আর বাহির হতে পারছিলো না। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল এক ছাগল। কুয়াতে ঊঁকি দিয়ে সে শেয়ালকে দেখতে পেলো। ‘বন্ধু তুমি ওখানে কি করছো?’-জিজ্ঞেস করলো ছাগল।‘ওমা তুমি জানো না? এই কুয়ার পানি সবচাইতে মিষ্টি। এসোনা তুমিও খাবে।’-বললো চতুর শেয়াল।
ছাগল একটু চিন্তা করে নেমে পরলো কুয়াতে। যেই না নামা, সাথে সাথে শেয়াল এক লাফে ছাগলের শিং এর উপর আর আরেক লাফে কুয়ার বাইরে।
‘বিদায় বন্ধু। তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো, তাহলে এখান থেকে বের হবার রাস্তা আছে কিনা তা না দেখে কখনই নীচে নামতে না ‘-চলে যেতে যেতে শেয়াল বললো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now