বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেয়েটার পড়ালেখার ইচ্ছা।কিন্তু অভাব।বড় অভাব।তবুও পড়ালেখা করছে।নাম তার নিয়া।বাবা জন্মের সময় মারা যান।মা তখন থেকে ভিক্ষা করেন।টাকার বেশি দরকার হলে অন্যদের বাসায় কাজ করেন।সন্ধ্যায় ভিক্ষা করে মা বাসায় ফিরেন।মাকেই দেখেই নিয়া বলল,"কয় টাকা ভিক্ষে করেছ?"
"৮০টাকা।"
মা রান্না ঘরে যেতে যেতে বলল,"ক্যান রে?"
নিয়া ঘর থেকে উঠানে যেতে যেতে বলল,"না এমনি।"
পরদিন স্কুলে যাওয়ার সময় নিয়া মায়ের কাছে গেল।মা রান্না করছেন।নিয়া বলল,"মা টাকা দাও তো।"
মা বললেন,"কি করবি?"
"খাতা কেনা লাগবো।খাতা শেষ হয়ে গেসে গা।তুমি ২০টাকা দাও।"
মা নিয়াকে টাকা দিলেন।নিয়া খাতা কিনে স্কুলে গেল।বিকেলে নিয়া মাঠে বসে আছে খাতা নিয়ে।কবিতা বানাচ্ছে।বানানো শেষ।একটা লোক এসে বলল,"তুমি এখানে বসে কি করছ?"
"আমি কবিতা বানাতেছি।"
"দেখি তোমার কবিতা।"
লোকটা খাতাটা হাতে নিয়ে পড়তে লাগলো।কবিতা পড়া শেষ হয়ে গেলে নিয়ার দিকে তাকিয়ে বলল,"খুব সুন্দর কবিতা।তোমার বাবা কি করেন?"
"আমার বাবা আমার জন্মের সময় মারা যান।আমার মা ভিক্ষা করেন।"
"ও।"
তারপর হাসি মুখে বললেন,"আরো দুইতিনটা কবিতা বানিয়ে এ সময় এখানে আমাকে দিও।"
তারপর খাতাটা নিয়ার হাতে দিয়ে চলে গেলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now