বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

**সঠিক ফয়সালা**

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Kawsar khan (০ পয়েন্ট)

X মামার হাত ধরে হাঁটতে হাঁটতে বহুদূর চলে এসেছে আনান।গ্রামের সবুজপথ, পথের দু,পাশে ফসলের মাঠ- এক অন্যরকম ভালো লাগার আবেশ তৈরি করেছে মনে। তা ছাড়া, এই রুপালি বিকেলের পরিবেশটা ও মনোরম।চারদিকে আলো- ছায়ার লুকোচুরি আর ঝিরঝিরি হাওয়ার সঙ্গীত! মামা বললেন, চলো- এবার কোথায় একটু বসি। ওই তো ওই বটগাছটার নিচেই। এই বটগাছটা অনেক পুরোনো।অনেক কিছুর সাক্ষী হয়ে সে আজও দাঁড়িয়ে আছে পথের পাশে।ভাষা থাকলে সে হয়তো বলতে পারতো- কত মানুষের স্মৃতি জমা আছে তার কাছে।কত ইতিহাস জানে সে! এসব বলতে বলতেই মামার চোখ গেল একটি মানিব্যাগের উপর।তাদের পাশেই পড়ে আছে। আনান বলল, মামা! দেখি ভেতরে কি আছে। মামা তার হাত ধরে বললো প্রয়োজন নেই। হয়ত কোনো পথিক ফেলে গেছে মনের ভুলে। আর এর মালিক তো আমরা নই।পথে যদি সোনা - দানাও পড়ে থাকে, কখনও তা ছুঁয়ে ও দেখবে না। মামা বললেন, আজ তোমাকে এক অপূর্ব সততার গল্প শোনাবো। আনান নড়েচড়ে বসল।- দেখো! ওই যে একজন কৃষক তার জমিতে কাজ করছে। সে যদি সেখানে কোনো গুপ্তধন পেয়ে যায়, তখন সে কি করবে? আনান বলল, কেন! সে তার বাসায় নিয়ে যাবে। সুখের দিন ফিরে এসেছে ভেবে সে আনন্দে আত্নহারা হবে- এটাই তো স্বাভাবিক! মামা বললেন, তা স্বাভাবিক বটে! তবে এর বিপরীত ঘটনা ও ঘটেছে পৃথিবীতে। তাহলে শোনো-এক লোক এক টুকরো জমি কিনছিল।লোকটা সেই জমিতে পেয়ে গেল সোনাভর্তি কলস! যার থেকে সে জমি কিনেছিল, তার কাছে গিয়ে বলল- ভাই! আমি জমি কিনেছি, সোনা কিনিনি৷ এগুলো আপনার। তখন ওই লোক বলল - আমি জমি এবং জমিতে যা আছে সবই বেচে দিয়েছি। সুতরাং এগুলো আপনারই। আনান বলল- এমন সততার গল্প তো আর কখনোই শুনিনি।এরপর কি হলো মামা? - এরপর তারা অন্য একজনের কাছে গেল ফয়সালার জন্য। তিনি বললেন, তোমাদের কোনো ছেলে-মেয়ে আাছে? একজন বলল- আমার একটি ছেলে আছে। অন্যজন বলল- আমার একটি মেয়ে আছে। ফয়সালাকারী বললেন-‘তাহলে তোমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দাও। এ সোনা থেকেই বিয়েতে খরচ কর। তারপর যা থাকে উভয়ের মাঝে ভাগ করে দাও।’বাহ! কী চমৎকার ফয়সালা বললো আনান। মামা বললেন আমরা সবাই যদি এমন হতে পারতাম! তাহলে ভালোবাসায় ভরে উঠতো চারদিক।এ সবুজ পৃথিবী হয়ে উঠতো আর ও সবুজ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now