বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কষ্ট‌ নিয়ে লিখা কিছু কথা............♪♪♪....

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নিক নাইস(guest) (০ পয়েন্ট)

X জীবনটা বড়ই অদ্ভুত । এই জীবনের গল্পে কখনো কখনো বাস্তবতা সিনেমাকেও হার মানায়। জীবনটা বাইসাইকেলের মতোই একটা রাস্তা দিয়ে চলতে থাকে । এই রাস্তার চারপাশটা সবুজ লতায়পাতায় ঘেরা। দিনগুলো আপন বেগে চলতে চলতে সপ্তাহে পরিণত হয়। মাস যায় বছর যায় ।দুঃখ,কষ্ট,আনন্দ এগুলো জীবনের এক একটি রুপ। যখন সাফল্য এসে ধরা দেয় তখন মনে হয় বাহ আমিতো জীবন নামের বাইসাইকেলটা চালানো শিখেই গেছি। সবুজ ঘাসে শিশির পড়ে। রাস্তার চারপাশের পরিবেশটা হয়ে ওঠে আকষণীয় ।আমার আনন্দে সবাই এসে যুক্ত হয়। কিন্তুু যখন কঠোর‌ পরিশ্রমের পর ব্যাথ' তার তিক্ত স্বাদ পেতে হয়‌।‌‌ তখন মন কিছুই মানতে চায় না। হতাশাগুলো মনে চেপে বসে।যারা আনন্দের ভাগিদার তারা একে একে সবাই চলে যায়। তখন চোখের কোণে লুকিয়ে থাকা জলগুলো কেউ দেখতে পায় না। কথায় আছে না ঠোঠেঁর কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণে জলটা সবাই দেখতে পায় না । হতাশাগুলোর সঙ্গী কেউ হতে চায় না । জীবন নামের অধ্যায় থেকে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে । কিছু রাত ঘুমহীন কেটে যায় । কিন্তু আগের রাতগুলো স্বপ্ন নিয়ে কেটে যেত । কিন্তু জীবনতো থেমে থাকার বস্তু নয় । আমি এখন চুপচাপ হয়ে গেছি। এখন কিছুই ভালো লাগে না । একটা চাপা কষ্ট আমাকে নিরব করে দিয়েছে। কষ্টের গানগুলোও ভালো লাগে না । যখন হাসি খুশি ছিলাম তখনতো কষ্টের গানগুলো ভালোই লাগত । হুমায়ূন আহমেদের একটা বইয়ে পড়েছিলাম যারা খুব হাসি খুশি তাদের কাছে কষ্টের গানগুলো নাকি খুব ভালো লাগে । কি জানি কি মনে করে তিনি লিখেছিলেন ।যদিও তার কথাগুলো আমার কাছে সবসময় ভালোই লাগে ।কিন্তু আজ আমি বাস্তবতার সাথে তার কথাগুলোর মিল খুজে পাচ্ছি । আপনার মনেও যদি কোনো কষ্টের রেখা থেকে থাকে সেটা পরীক্ষার রেজাল্ট নিয়ে হোক কিংবা অন্য কোনো কারণে হোক তখন আপনিও কষ্ট নিয়ে লিখা গল্পগুলো পড়ে মনে করবেন এটা‌ কোনো গল্প নয় হয়ত বাস্তবতা।⛅????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now