বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জন্মদিন______
যে দিনে তুমি জন্মগ্রহণ করেছ , আমি জন্মগ্রহণ করেছি । যে দিনে যার জন্ম সেটাই তার জন্মদিন । আর সামনে আসছে আমার জন্মদিন ।
এখানে (জিজে) কয়েকজন জানে সেই দিনটি কবে আসছে?___এই তো সামনে...নবজাতক শিশু হয়ে যেতে ইচ্ছে করছে
হয়তো তারা সেদিন শুভেচ্ছা জানাতে আসবে । সম্ভবত জীবণের বিগত বছরগুলোতে আমার আশা ছিল না যে , কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে...আর কেউ জানায়ও নি...
ওগো এটা গ্রাম , ঐসব রীতির প্রচলন নাই! আর এই দিনকে , দিনটির আমেজকে ঘিরে যে অনুষ্ঠান , আনন্দ-উৎসব এখন সেটা তেমন সাপোর্ট করি না (নিজের বেলায়) আগে তো আরো করতাম না (সবার বেলায়)।
আর এই 2019 সালে যদি কেউ আমায় শুভেচ্ছা জানায় , সেটি হবে আমার জীবণে প্রথম । আর এই শুভেচ্ছা পাওয়ার আশাও আছে , এটা সত্য ।
কিন্তু না!! আমি এই শুভেচ্ছা গ্রহণ করব না , ইচ্ছে করে শুভেচ্ছা জানানোর সুযোগটা দিব না । কারণটা জানেন?? ফেব্রুয়ারি মাসে (তারিখ মনে নাই) ছিল সায়মা আপুর জন্মদিন । আর এপ্রিল মাসে ছিল হাফসার । কাউকেই তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি নি! সম্ভবত সবার ইচ্ছে থাকে , যেন সে শুভেচ্ছা জানায় । আমার ছিল সেটা । কিন্তু আমার ইচ্ছে থাকা সত্ত্বেও পারি নি ।
জন্মদিন আসার পূর্বে সত্যি মনে ছিল , ঐদিন গিয়ে Happy Birthday টা বলে আসব কিন্তু জন্মদিনের পূর্বে ও পরে , সবমিলে কয়েকদিন সে দিনের কথা মনেই ছিল না । সেজন্য তাদের নিকট গিয়ে "দুঃখ" প্রকাশ করি নাই । আজ বলছি... সত্যি আমি দুঃখিত... (Saima&Hafsa)
কারণটা জানানো হলো , কেন আমি চাই না শুভেচ্ছা নিতে... আমি শুভেচ্ছা নিব না , কাউকে শুভেচ্ছা জানানোর সুযোগও দিতে চাই না ।
ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারে ব্যক্তি নিজেই । সেখানে তার মতই প্রধান । সে সিদ্ধান্তকে মেনে নিতে হবে সেই সিদ্ধান্তকে সম্মান দেখানো সবার
অবশ্য কর্তব্য আর এই সিদ্ধান্তে যে কেউ নতুন করে প্রশ্ন তুলতে পারে না
লিজেন্ড
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now