বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

১) রিফাতের সিরিজঃ আল্লাহ তায়ালার ভয় ( রমজানের আকর্ষণ)

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিফাত আহমেদ (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন ।আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হলাম । বিসমিল্লাহির রাহমানির রাহিম এক ব্যক্তি নিজের উপর পাপচার করেছিল । তার মৃত্যু উপস্থিত হলে ছেলেদের ওসিয়ত করে বললো,আমি মারা যাওয়ার পর আমাকে আগুনে পুড়িয়ে দিবে।তারপর আমাকে চূর্ণ-বিচূর্ণ করে আমাকে সমুদ্রে ফেলেদেবে। আল্লাহর শপথ! যদি আমার রব আমাকে পাকড়াও করতে পারেন তাহলে আমাকে এমন ভয়াবহ শাস্তি দিবেন যা অন্য কাউকে দেননি। তারপর তার পুত্ররা তার ওসিয়ত মতো কাজ করলো। আল্লাহ তাআলা জমীনকে বলেন, তুমি তার দেহ থেকে যা গ্রহন করেছো, তা ফেরত দাও। ফলে সে সোজা দাঁড়িয়ে গেল। আল্লাহ্ তায়ালা তাকে জিজ্ঞেস করলেন এই কাজ তুমি কেন করেছো? সে বলল , হে প্রভু! আপনার ভয়। এজন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেন। শিক্ষা ১.আল্লাহ্ তায়ালা সব দেখেন, সব জানেন । ২.আল্লাহ্ তায়ালা প্রতিটি বিষয়ে হিসাব নেবেন । ৩.একমাত্র আল্লাহ্ তায়ালাকে ভয় করব এবং তার ইবাদত করবো। সূত্র : সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪২৫৫ আজ আর নয়। কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আল্লাহ্ হাফেজ ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now