বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুরনো লাশকাটা ঘর পর্বঃ৩

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD. Nayeem Hasan (০ পয়েন্ট)

X কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ঐ পাড়ে ঘাটে কালো কাপড় পরা বিভৎস এক মহিলা তার দিকে দেখে হাসছেন, আংকেল সাথে সাথে মধ্য খালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে টানতে লাগলেন,উনি নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে খারাপ কিছু আসতে পারেনা।তখনও ঐ মহিলাটি ঘাটের কাছে দাড়িয়ে আংকেলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এদিকে আংকেল একটার পর একটা সিগারেট জ্বালাইতে আছে।কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি রেগে গিয়ে বলল এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে??তোকে তো এ পাড়ে আসতেই হবে,আংকেল এই কথা শুনে চিৎকার করে কান্না শুরু করে দেন কিন্তু কোনো লাভ হয়না কারণ আশে পাশের এলাকা সম্পূর্ণ নিরব। এগুলো করতে করতে ফজরের আযান দেয়ার সময় হয়ে যায়।আংকেল তখন দেখলেন বীভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে লাশকাটা ঘরের দিকে চলে যাচ্ছে আংকেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পাশে পৌছালেন।কিন্তু আংকেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে শেষ সিগারেটের আগুণ নিভে যায় এবং ফজরের আযান দেয়ার তখনো ৫ মিনিট বাকি ছিলো।তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়।কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে...... - চলবে-


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now