বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পর্বঃ২
********
নৌকা পার হয়ে ১০
মিনিটে বাসায় চলে যেতে
পারবেন,উল্লেখ্য যে মাজারের পিছনে একটি কবরস্থান আছে,তার পাশেই ছোট একটি মাটির
রাস্তা দিয়ে খালে যাওয়া
যায়।ঐ খালের এক কোণায়
পুরাতন হাসপাতালের লাশকাটা ঘর ছিল।
আংকেল যখন মাজারের
পাশ দিয়ে খালের রাস্তার
দিকে যাচ্ছিলেন তখন
কবরস্থানে উচু দেয়ালের
উপর থেকে একজন
সাদা কাপড় পরিহিত
বৃদ্ধলোক তাকে খালের
ঐ দিকে যেতে নিষেধ
করলেন কিন্তু আংকেল সে কথায় পাত্তা দিলেন না,তিনি খালের দিকে
যাওয়ার সিদ্ধান্তে
অটল
থাকলেন এবং হাঁটা শুরু
করলেন বৃদ্ধ লোকটি
তখন বলে উঠল পরে
কোন ক্ষতি হলে আমাকে
দোষারোপ করতে পারবিনা।এই রাস্তা ভাল না।এই
বলে তিনি কবরস্থানের
মধ্য উধাও হয়ে
গেলেন।আংকেল মাতাল
অবস্থায় এত কিছুর
তোয়াক্কা না করে
ঘাটে যখন পৌছালেন
খেয়াল করলেন
পুরো ঘাটে কেউ নেই।
ঘাট সম্পূর্ণ জনমানবশূন্য,
ঐ ঘাটে একটা সরকারি
নৌকা ছিল,যা রশি দিয়ে
টেনে এপার ওপার
হওয়া যেত আংকেল
যখন একা একা নৌকায়
উঠলেন তখন তিনি
খেয়াল করলেন খালের
পাড়ের লাশকাটা ঘরটা
আপনা আপনি খুলে যাচ্ছে
আবার বন্ধ হচ্ছে।এসব
দেখে
আংকেল প্রচণ্ড ভয় পায়
ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়।তিনি তখন জোরে জোরে
রশি টানতে লাগলেন কিন্তু
তিনি হঠাৎ....
-চলবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now