বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বুদ্ধি দিয়ে জয়ী হওয়া।

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nasrullah (০ পয়েন্ট)

X এক ইহুদি একজন মুসলিমকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। মুসলিম ব্যক্তি তার দাওয়াত গ্রহণ করেন এবং যথাসময়ে তার বাড়িতে আসেন। ইহুদি ব্যক্তি তাঁকে আপ্যায়ন করেন। প্রথমে আঙ্গুর দিয়ে আপ্যায়ন করেন। মুসলিম ব্যক্তি আল্লাহর নাম নিয়ে আঙ্গুর গ্রহণ করেন। আহার শেষ আল্লাহর শুক রিয়া আদায় করেন। কিন্তু অতঃপর ইহুদিটি তাঁকে মদ পরিবেশন করেন। মুসলিম ব্যক্তি হাত গুটিয়ে নেন। তিনি ইহুদিকে বলে দেন, আল্লাহ মদ হারাম করেছেন, তাই আমি মদ গ্রহণ করিনা। ইহুদিঃ আপনাদের আচরণ বিস্ময়কর। আপনারা আঙ্গুর আহার করেন, মদ গ্রহণ করেন না, অথচ মদ ত আঙ্গুর থেকেই তৈরি করা হয়েছে! মুসলিমঃ আপনার কি স্ত্রী আছে? ইহুদিঃ আছে। মুসলিমঃ তাকে ডাকুন। ইহুদিঃ ইনি আমার স্ত্রী। মুসলিমঃ আপনার কি কন্যা আছে? ইহুদিঃ আছে। মুসলিমঃ তাকে ডাকুন। ইহুদিঃ এ হলো আমার কন্যা। মুসলিমঃ এবার তাদের ভেতরে পাঠিয়ে দিন। ইহুদিঃ তোমরা ভেতরে যাও। মুসলিমঃ এবার আমাকে বলুন, আপনার স্ত্রী কি আপনার জন্যে হালাল? ইহুদিঃ হ্যাঁ অবশ্যই হালাল। মুসলিমঃ আপনার কন্যাটি কি আপনার জন্যে হালাল? ইহুদিঃ না, না, অকাট্য নিষিদ্ধ। মুসলিমঃ কেন নিষিদ্ধ? সে ত আপনার স্ত্রীর গর্ভ থেকেই বের হয়েছে? ইহুদিঃ 'আশহাদু আন লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলাল্লাহ। -আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসূল। এখন থেকে আমি মুসলিম।' ."সুবহানআল্লাহ".


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now