বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নারী

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল হাদী (০ পয়েন্ট)

X ....নারীর প্রথম এবং প্রধান শত্রু নারীই।সবসময় স্বচ্ছতাহীন সম্পর্ক বজায় রেখে চলে এরা পরস্পর।বাহিরের রুপটা পরিপূর্ণ নাট্যমঞ্চ।সব কিছু তাল মিলিয়ে চলার অম্ল প্রয়াস মাত্র,আর ভিতরে হিংসের দাবানল। নারীরা এখনো অন্য নারীকে স্বচ্ছভাবে_ সন্মান ও সমর্থন দিতে শেখেনি,এক্ষেত্রে তাঁরা সেই প্রাচীন বাংলার আমলেই রয়ে গেছে। . ...........তাদের গল্পগুজবগুলো সবসময় নাট্যরুপ, আত্নকেন্দ্রিকো হয়ে থাকে ভীষণ ।অমুকের পরিবারের মেয়ে চরিত্রহীন,অমুকের চেয়ে আমার পরিবারে আয় রোজগার ভালো। অমুকের নাকি খাওয়া দাওয়ার খরচটা একটু বেশি আয়ের তুলনায় । অমুকের পরিবারের মেয়েগুলো চরিত্রহীন এটাতো অমুকের ব্যক্তিগত। এসবের মূল অর্থটা দাঁড়ালো অন্যের জীবনকেও এরা নিজের জীবন বলে চালাতে চায়। কেউ তাঁর চেয়ে বেশি সাফল্য পেলে বা বেশি সুখে থাকলে সেটা মন থেকে মেনে নিতে পারেনা। . ..নারীদের মধ্যে ভীষণরকম দ্বন্দ ইস্যু কাজ করে। আপন বোনের সংসারকে নিজের সংসারের সাথে তুলনা করে হিংসাত্মক মনোভাব পুষে যায় গহীন হৃদয় কোনো। সন্তানদের নিয়েও এই প্রবনতা দেখা যায় তাদের মধ্যে হরদম। এ নিয়ে চুল ছেড়াছেড়ি অব্ধিও হয়ে যায় কোনো কোনো পরিবারে। এবং অনেক পরিবারের মেয়েরা মায়ের সাথেও এমন আচরণ করে থাকে। . ... মুলত নারীর চলার পথের মূল অন্তরায় অন্যকোনো নারী এটাই নিগুঢ় সত্য।পুরুষো কখনো কখনো,তবে এই সংখ্যাটা খুব খুব অল্প।নারীরা কখনই সাহসী চেতনার নারীকে প্রেরনা দিতে ইচ্ছুক নয়।এমন নারী এদেশে খুব কম নজরে আসে। নারীর মুক্তির স্বপক্ষে প্রতিবন্ধকতা নারীই। সে রক্তের সম্পর্কের কেউ হলেও হতে পারে,আবার বহিরাগতও কেউ হতে পারে। . ..........নারীর স্বাধীন জীবনের পথে,সুন্দর মুক্তানন্দ জীবনের পথে বাঁধা কখনোই পুরুষ নয়।পুরুষ এসব নিয়ে আদৌ চিন্তাও করেনা। পুরুষের চিন্তায় চেতনায় নারীর মহিয়সী শিল্প রুপশৈলি ।পুরুষ নারীর প্রেমের শিহরণ অনুভব করে যায় কারনে অকারনে।পুরুষের কাছে নারী গভীর সন্মানের শ্রদ্ধার। সন্মান শ্রদ্ধা না থাকলে তাকে শৈল্পিক ভাবা যায়না। নারী কখনো নারীকে শৈল্পিক হিসেবে চিন্তা করতে পারবেনা। আমি এখানে বিকৃত মানসিকতা সম্পন্ন পুরুষদের কথা বলছিনা,যারা কিনা সেই শৈল্পিক বিশেষত্বকে হৃদয় দিয়ে ধারণ করতে পারেনা,প্রকৃত প্রেমের অসীম সুধা হতে যারা বিচ্ছিন্ন।যাদের কাছে নারী শৈল্পিক প্রেম না হয়ে ভোগ্য পন্য বলে বিবেচিত।৯০ ভাগ পুরুষের কাছে নারী গভীর আবেগের ইস্যু।তাদের সবচেয়ে বৃহৎ স্বপ্ন জুড়ে বিচরন করে নারীর স্বচ্ছ প্রনয় শৈল্পিকিতার গভীর নির্জাস। নারীর প্রতি গভীর প্রেম,নারী কামনার একান্ত আরাধ্যতা, পুরুষের কাছে নারী বিশেষ কিছু। . .........নারীরা পুরুষের কাছ থেকেই বরং গুরুত্বপূর্ণ সহায়তাগুলি পেয়ে থাকেন। তবে এটাও আমরা এড়িয়ে যেতে পারিনা, ঠিক একইভাবে নারী ছাড়াও পুরুষ অচল। নারী ইচ্ছে করলেই আবেগ স্বচ্ছ গভীর ভালোবাসার সান্নিধ্যে টেনে পুরুষকে পুর্ন নিয়ন্ত্রন করতে পারে। পুরুষের চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা নারী। যে পুরুষের জীবনে নারীর সান্নিধ্য নাই,ঘর সংসারে নারী স্বত্ত্বার কেহ নেই,তার মতো অসহায় এ জগতে আর কেহ নেই। . .....অথচ পুরুষদের ক্ষেত্রে এরকম প্রবনতা তেমন দেখা যায়না। তারা অমুক তমুকের লাইফস্টাইল নিয়ে এতো আলোচনা সমালোচনা করেনা। পুরুষের সাথে পুরুষের- পুরুষের সাথে নারীর সম্পর্কগুলিতে যতোটানা পরসম্পরকে সন্মান দেয়ার শ্রদ্ধা দেয়ার প্রবনতা সত্য,নারীর ক্ষেত্রে নারী ঠিক ততোটাই মিথ্যা।ঠিক এ কারনেই বাংলাদেশের অধিকাংশ পরিবারগুলিতে এতো দ্বন্দ্ব এতো কলহ।নারীদের প্রতি নারীদের শত্রুভাবাপন্ন মনোভাব কমেনি বরং আরও বেগবান হয়েছে এদেশীয় কার্লচারে।নারীর মুক্তির স্বপক্ষে যারা কথা বলেন তাদের এই সিস্টেমটাকে আগে বদলাতে হবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩০ জন


এ জাতীয় গল্প

→ নারীতত্ত্ব
→ নারীবন্ধু নারীই বন্ধু
→ ইমাম গাজ্জালী (রহ.) ও এক বেগানা নারী।
→ মহিয়সী নারী
→ নারী কি কেবলই নারী?
→ হযরত আয়েশা রা. : নারীদের জন্য অনুসরণীয়
→ নারীদের অধিকার হচ্ছে বিস্ময় চিহ্ন!
→ পিরিয়ড লজ্জার নয়,নারীর অহংকার
→ নারী
→ নারীরা কোন কারন ছাড়াই কাঁদে কেন???
→ ভয়ংকরী নারী
→ আসলেই কি নারী পুরুষ সমান?
→ নারীদের প্রতি খোলা চিঠি
→ পর্দা: নারীর দুর্গ ও রক্ষাকারী ঢাল
→ *নারী শিক্ষার অবহেলা।।।

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now