বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিগারেট

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nasrullah (০ পয়েন্ট)

X সিগারেটের গন্ধে ঘুম ভেঙে গেল। আম্মুকে বললাম, বাসার কেউই তো সিগারেট খায় না। গন্ধ আসে কোত্থেকে? সেও আমার মত কৌতুহলী চোখে এদিক-ওদিক তাকাচ্ছে। বাতাসে গন্ধ শুঁকতে শুঁকতে ছোটভাইয়ের রুমের দরজায় গিয়ে নাক থামলো। কয়েকবার টোকা দেয়ার পর দরজা খুললো। সিগারেটের গন্ধের কারণ জানতে চাওয়ার পরে জানালো- আমার সাথে নাকি তার অনেক কথা বলার আছে। সাহস পায় না তাই বলে না। আমি অভয় দিলে বলবে। অভয় দিলাম। ওর পুরো কথার সারাংশ হলো- তার একমাত্র প্রেমিকার বিয়ের কথা চলছে। মেয়েপক্ষ ওকে চেনে, জানে এবং ওর সাথে বিয়ে দিতেও রাজি, কিন্তু বড়ভাইয়ের বিয়ে না হলে তারা এভাবে নিয়ম ভেঙে ছোটর সাথে মেয়ে দেবে না। গত ঈদে আম্মুকে আমি আমার বিয়ের কথা বলে ধাওয়া খেয়েছি, সেটা ও নিজেই দেখেছে, তাই আম্মুকেও কিছু বলতে পারছে না। এখন আমি যদি নিজে থেকে উদ্যোগ নিয়ে নিজের বিয়েটা করে ফেলি, তাহলে ওর পথটা ক্লিয়ার হয়। ওর পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পরে দীর্ঘশ্বাস ফেলে বললাম, "একটা বিড়ি দে তো!"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ সিগারেট নিয়েই বেচেঁ আছি
→ সিগারেটের প্যাকেট যখন মোবাইল।।।
→ সিগারেট
→ বউ বললেই সিগারেট ছেরে দিতে হয়
→ সে আমি এবং সিগারেটের গল্প
→ সিগারেট
→ সিগারেট
→ কষ্ট নিবৃত্তে সিগারেট.....!!!!
→ সিগারেটের শেষ টানের গল্প শেষ পর্ব
→ সিগারেটের শেষ টানের গল্প ০৩
→ সিগারেটের শেষ টানের গল্প ০২
→ সিগারেটের শেষ টানের গল্প ০১
→ "সিগারেট যদি পুষ্টিকর খাবার হতো"
→ তুমি আর কিসারেট (সিগারেট) খাবা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now