বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শিমুল গাছের ভুত

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rocky (০ পয়েন্ট)

X শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে... আম্মুর কাছ থেকে শোনা আরও একটি গল্প । আমি আবার আম্মুর হয়ে বলছি । আমাদের বাড়ির বর্ণনা আগেই দিয়েছি । বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দুরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল ২ টি বড় শিমুল গাছ । এর আশে পাশে কোন বাড়ি ছিলনা, শিমুল গাছ ছাড়া আর কোন গাছও ছিলনা । এবারের গল্প সেই গাছ কে ঘিরে । আমার বয়স তখন ১১ কি ১২ হবে । সে সময় আমাদের গম চাষ করা হত । যখন গম ক্ষেতে বুনা (ছিটানো) হত তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হত । কারন, পাহারা না দিলে সব গম গুলো সকাল বেলার পাখিরা খেয়ে ফেলত । যে প্রতিদিন পাহারা দিত সে কোন একটা কারনে বাড়ীতে ছিলনা । ফলে আমাকে বলা হল ক্ষেত পাহারে দিতে । আমি সকাল সকাল চলে গেলাম গম ক্ষেত পাহারে দিতে । আমি ক্ষেতের এক কোনায় বসে আছি । এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় গাছটায় বেয়ে বেয়ে উঠছে । আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা আর সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে । কেননা এত বড় চুল কোন মানুষের হতে পারেনা এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে উঠা সম্ভব না । আমি অজ্ঞান হয়ে গেলাম । যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ । সবাই প্রশ্ন করছে কি হয়েছিল । তারপর আমি সবাইকে বিষয় টা বললাম । শিমুল গাছ গুলো এখনও আছে কিন্তু আর কোন সমস্যা হয়নি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৪ জন


এ জাতীয় গল্প

→ শিমুল গাছের ভুত
→ শিমুল গাছের ভুত
→ শিমুল গাছের ভুত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now