বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
দাবাড়ু
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Furti (০ পয়েন্ট)
X
লেখক - Furti
বড় ভাই কোথা থেকে জানি একটা দাবা-র বোর্ড কিনে আনলেন । অবশ্য ঈদে অনেক টাকা সালামি পেয়েছেন । ওগুলো তার ব্যক্তিগত ড্রয়ারে রেখেছিলেন । আজ তার সম্পূর্ণ হয়ত খরচ করেছেন একটা কাঠের দাবার জন্য ।
দাবার বোর্ডটা অসাধারণ ছিলো । গুটি গুলো ছিলো কাঠের তৈরি । বড় ভাই চ্যালেঞ্জ করলো- তাকে হারাতে পারলে ১০০ টাকা দেবে ।
আমি তো এই সুযোগ ছাড়বো না ।
আমি - challenges accepted !
আমি আর বড় ভাই বসে পড়লাম আমার পড়ার টেবিলে । ভাইয়ার পড়ার টেবিলে খেলা সম্ভব নয় । কারণ ওটা একটা বেশি লম্বা । আমার টা ভাইয়ার চেয়ে কম লম্বা । গুটি সাজিয়ে নিলাম ।
বড় ভাই - বুঝলি , এসব দাবা তোদের জন্য আসেনি । এই খেলা খেলতে বুদ্ধি লাগে ।
আমি - তুমি আমাকে বুদ্ধি দেখাও ? গতকাল তোমার দামি কলম দানিতে তোমার ড্রয়ারের চাবি পড়ে গিয়েছিলো । তুমি কলম দানি উল্টা না করে দিলে ওটার মধ্যে হাত । তারপর , হাত আটকে গেলো । বোকা !
বড় ভাই - তুই তোর বড় ভাইকে কি শিখাচ্চিস ? জানিস , আমি কে ?
আমি আস্তে করে বললাম - আলারপুত !
বড় ভাই - এই ! কি বললি ?!
আমি - কিচ্চু না । খেলা শুরু করো ।
ভাইয়া চাল দিলেন । তবে ভাইয়াকে আমি ৪-৫ চালে হারিয়ে দিলাম ।
কিভাবে , তা অন্য একদিন জানানো যাবে ।
ভাই তো আমাকে ১০০ টাকা দিতে নারাজ , তবে আমিও নাছোড়বান্দা ! টাকা নিয়েই ছাড়বো ।
সকাল পেরিয়ে বিকাল হলো । ভাই ক্রাশকে পটানোর চেষ্টা করছে ।
আমি - ১০০ টাকা দাও ! আইডিয়া দিতে পারি ।
বড় ভাই - এই নে , জলদি বল ।
আমি - তুমি দাবার বোর্ড টা তোমার কে গিফ্ট করে দাও , এতো দামি বোর্ড । পটে যাবে ।
বড় ভাই - ওয়াহ , তবে এটা আমার কষ্টের কেনা !
আমি - গার্লফ্রেন্ড হাত থেকে যাবে , চলবে ?
এবার বড় ভাই সত্যি সত্যি ক্রাশকে ওটা গিফ্ট দিলেন ।
এভাবেই আমার দাবার জীবন শুরু হলো । দুঃখের বিষয় , ভাইয়া ছাড়া আর কাউকে হারাতে পারি না
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now