বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার প্রতিবেশি আক্কেল চাচা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Furti (০ পয়েন্ট)

X স্কুলে আজ প্রতিবেশি নিয়ে একটা রচনা লিখতে বলা হয়েছে । সবাই যার যার রচনা লিখে এনেছে । আমিও এনেছি , তবে আমার রচনা টা সবার থেকে আলাদা হবে । আমার প্রতিবেশি হলেন আক্কেল চাচা । নাম " আক্কেল " চলেও লোকটা বেআক্কেল ! লোকটা খাটাশ! তার কর্ম জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা মানেই সময় নষ্ট, তাই কি লিখে আনলাম তা একটু পরই জানবেন । ক্লাস শুরু হতে গেছে । সবাই সবার রচনা পড়ে পড়ে শোনাচ্ছে । এবার আমার পালা । শুরু করলাম তাহলে - “আমার প্রতিবেশি আক্কেল চাচা । পেশায় তিনি একজন নভশ্চর ( astronaut ) । তার দূঃসাহসী অভিযান নিয়ে আজ বলতে যাচ্ছি । তিনি মঙ্গল গ্রহে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন । সময়টা ছিলো আজ থেকে ২৫ বছর আগের । তখন উনার বয়স ৩০ , বর্তমানে ৫৫ । তো তখন তিনি নাসা-য় কাজ করতেন । তিনি অভিযান শুরু করলেন । অভিযানের প্রথম দিন তিনি খুবই ভয় পেয়ে যান এবং ঘরের জন্য কান্নাকাটি শুরু করেন । তারপর নিজেকে সাহসী ভেবে , মনকে সাহস দিয়ে অভিযানের দিকে নজর দেন । তো ঘটনা হল তিনি ব্ল্যাক হোলের মুখোমুখি হয়েছিলেন । তখন উনি যে পরিমাণে ভয় পেয়েছিলেন তা শব্দে লিখা আমার পক্ষে সম্ভব না । তিনি প্রায় ব্ল্যাক হোলের মুখে চলে এসেছিলেন । তার এসব ব্যাপারে দক্ষতা অনেক , তিনি মহাকাশযান টিকে ঘুরিয়ে আনেন । তবে , মহাকাশযানটির অনেক ক্ষতি হয় । তবে এতো ক্ষতি হয়েছিলো যে মঙ্গলে যাওয়া সম্ভব না । তাই তিনি ফিরে এসেছিলেন পৃথিবীতে । পৃথিবীতে আসার সময়-ও অনেক বাধাগ্রস্ত হয়েছেন তিনি । প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি । আর এসব কথা তিনি আমাকে বলেছেন যখন আমার ভাই রোহান উনার গ্যারেজ পরিষ্কার করছিলো ” রুপালী ম্যাডাম খুব মন দিয়ে আমার " Nonsense " গুলো শুনলেন । তারপর বললেন , “উনি এতোই সাহসী ! তুমি তাহলে আগামীকাল উনাকে ক্লাসে নিয়ে আসিও । তাহলে তোমাকে এক্সট্রা ৫ নম্বর দেবো ।” আমি তো প্রায় ছাগল হয়ে গেলাম । ম্যাডাম বুঝতে পারলেন , তারপর আর কী ? সেইদিন ম্যাডাম যে মারা মেরেছেন, তা শুধু আমিই জানি । খাটাশ বেআক্কেল চাচার জন্য আজ এতো কিছু । মনটা চাই যে উনার ঘরের জানালা-য় ইট মেরে আসি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now