বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাহিরে বৃষ্টি পড়ছে । ২ মাস হলো নতুন ফ্ল্যাট টাতে উঠেছি । তবে ফ্ল্যাট টাতে পা দিলে কেমন জানি মনটা কেঁপে উঠে । আজ শনিবার । অফিস থেকে মাত্র ফিরছি । আকাশে বিজলী চমকানো দেখে দেখে হাটছি । বিল্ডিংটি-র কাছে আসতেই একটা গরম হাওয়া বয়ে গেলো । ফ্ল্যাট টা নেওয়ার আগে দারোয়ান বলেছিলো - এই ফ্ল্যাট নিয়েন না , অশুভ !
আমি এসব ভুত - প্রেতে বিশ্বাসী নই ।
তাই ফ্ল্যাট টা নিয়েই ফেললাম । তবুও এখনো একটু একটু ভয় লাগে । আজ-ও হয়ত আমার সাথে কিছু ঘটবে । আজ ঘরে কেউ নেই , সুমন ও রাফি স্টাডি টুরে বাহিরে গিয়েছে , আমার মেয়ে রিনা তার মা-র সাথে খালার বাসায় গিয়েছে । আজ আমি বড় একা । সিড়ি দিয়ে উঠলাম । ফ্ল্যাট নম্বর ১০৩ এর সামনে দাড়ালাম । চাবি দিয়ে দরজা খুললাম। মনটা আবার কেঁপে উঠল হঠাৎ । জানি না , আজ আমার সাথে কি হতে চলেছে । গত ২ সপ্তাহ ধরে ফ্ল্যাট টাতে আজব আজব ঘটনা ঘটছে । কিছুদিন আগেই একটা ডেলিভারি বয় এসেছিল পিজ্জা নিয়ে , অর্ডার দিয়েছিলাম । তবে আজব কথা , কিছুক্ষণ পরই ফোন এসেছিলো কোম্পানি থেকে - বৃষ্টির কারণে আপনার পিজ্জা পৌছাতে একটু দেরি হবে ।
ব্যাপারটা আমাকে ও বাড়ির সবাইকে অবাক করে দিলো , তবে যে পিজ্জা দিয়েছিলো , সে কে ?
রহস্য টা আজ-ও খুজতে পারিনি । আজ আবার নতুন কিছু ঘটবে হয়ত ।
ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলাম , মনের ভয় টা একটু কমে যাবে আশা করি । একটু পরই বাথরুম থেকে টপ টপ করে বিন্দু বিন্দু পানি পড়ার শব্দ আসছে । ভাবলাম , হয়ত নল বন্ধ করতে ভুলে গিয়েছি । বাথরুমে গিয়ে দেখি নল তো ঠিকই আছে । পানি পড়ছে না । এরূপ ভাবে একই ঘটনা ২-৩ বার ঘটল । এবার আমার মনে ভয় জাগ্রত হলো । আবার সোফায় বসলাম - আরেহ ! টিভিটা কে বন্ধ করলো ?
আবার ভুতুড়ে ঘটনা ঘটে গেলো । কিছুক্ষণ পর বাথরুমের দরজাতে কে জেনো তার নখ ঘষে ঘষে দরজা ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে । আমি এক পা - দু পা করে দরজার কাছে গিয়ে সাহস করে বললাম - কেএএ ওখানে ? কে ?
কোনো শব্দ নেই । এবার আমি দরজা খুলে দেখলাম অনেক সাহস জোগাড় করে । কিছুই দেখলাম না । আয়নার কাছে কিছুক্ষণ দাড়িয়ে থাকলাম । তবে যখন মুখ ফেরালাম , দেখি আমার চেহারা এখনো আয়নায় স্থির হয়ে আছে । আমি আরো ভয় পেলাম । আবার সোফায় বসলাম । খেয়াল করলাম আমার ঘাড়ে গরম নিশ্বাস পড়ছে । পিছনে তাকিয়ে দেখলাম - একটা মেয়ে , চোখ দুটো লাল , চেহারা অর্ধেক ভালো আর অর্ধেক রক্তে ভেজা । আমি সাথে সাথে জ্ঞান হারালাম । যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি হাসপাতালে । ডাক্তার সাহেব এসে বললেন - আপ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now