বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৩য় পবের পর... এরপর দিন ক্লাসে গেলাম।দেখি সীমা আগে থেকেই বসে আছে।আমি আমার বেঞ্চে বসে সীমার দিকে তাকিয়ে ছিলাম।আর ওমনি বজ্জাত গুলো জোড়ে জোড়ে কাশি শুরু করলো।সেই কাশির শব্দে সীমা সহসকল মেয়ে ছেলেদের দিকে তাকালো।সীমার চোখ যেই আমার দিকে পড়েছে অমনি যেন আমার একটা সক লাগলো আর আমি চমকে উঠলাম।আমার চমকে ওঠার ও দেরি নেই আর বজ্জাত গুলোর হাসি শুরু হওয়ার ও দেরি নেই।সেই যে হাসি শুরু হলো ম্যাডাম ক্লাসে আসার আগ পযন্ত চলতেই থাকলো।সেদিনই সিদ্ধান্ত নিলাম এভাবে আর চলে নাহ।সীমাকে আমার মনের কথা বলতেই হবে।কিন্তু কিভাবে বলবো সেটাই ভাবছিলাম।চিঠি দেয়াটা মন্দ হয় না।তাই হাতের লেখা সুন্দরের বাপ সুন্দর করে চিঠিটা লিখলাম।এবার দেয়াটা বাকী।পরদিন রাস্তায় দাঁড়িয়ে সীমার জন্য অপেক্ষা করছিলাম।সাইকেলের একসাইড থেকে সাইকেলের উপর বসলাম।কিছুক্ষণ পর সীমাকে আসতে দেখে দাঁড়িয়ে গেলাম আর অমনা আরেক পাশে সাইকেল গেলো পড়ে।সাইকেলের দিকে তাকিয়ে আমার কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেলো আর যেই সীমার দিকে তাকালাম দেখি বান্ধবীরা মিলে কি হাসিটাই না হাসছে।হায়রে কপাল।এবার তো পুরাই কেঁদে ফেলবো মনে হচ্ছে।যাক সেদিন কোনোরকমে চোখের জল আটকিয়ে চিঠি না দিয়েই চলে আসলাম। TO BE CONTINUE.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now