বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২য় পবের পর.....তাড়াহুড়ো করে রোল প্রেজেন্ট তো হয়েছিলো কিন্তু আমি তো শুনি নি আমার রোল কত বললো।তাই বন্ধুকে জিজ্ঞেস করলাম,"এই আমার রোল কত বললো রে? আমার কথা শুনেই সবাই খিল খিল করে হাসছে।ম্যাডাম বললো রোল নং ৩৭, আরাফাত হোসেন।"ওহ বুঝছি, তার মানে আমার রোল ৩৬। "ডালমে কুছ কালা হে।...আমি মুচকি হাসি দিয়ে মুখ ঘুরিয়ে বসলাম।ভাবটা এমন, আমি আর কারও দিকে তাকাবো না।কিন্তু নিজের অজান্তেই আবার সীমার দিকে তাকালাম।সাথে সাথে দুই ফ্রেন্ড দুইটা কাশি দিলো।সাথে সাথেই ঘুরে তাকালাম।আর অমনি আবার হাসি শুরু।যাই হোক এভাবেই শুরু।বাড়ি গিয়ে ভাবলাম বন্ধুদের না জানিয়ে উপায় নেই।পরদিন ওদের এসেই সব বললাম।আর অমনি হাসি শুরু হলো থামার নাম গন্ধ নেই।প্রেম করছি না চুরি করছি বুঝতে পারছি না।যাই হোক,হাসির মাঝেই আবেক ভরা চোখে সীমার দিকে তাকিয়ে থাকলাম।তবে সীমার একটা বদঅভ্যাস হলো ও বেঞ্চের মাঝে বসে।তাই আমাদের এদিক থেকে ভালো করে দেখা যায় না।তাই রোজ অপেক্ষা করতাম কখন ম্যাডাম বলবে রোল নং ৬।আর ও দাঁড়িয়ে বলবে ইয়েস ম্যাডাম।কিন্তু সীমা যখনই দাঁড়ায় বজ্জাত ফ্রেন্ডগুলা তখনই কাশি দেয়।ইচ্ছা করে সব কটাকেই উত্তম মধ্যম দেই।এভাবেই চলতে থাকলো আমার একদিকের ভালোবাসা।......(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now