বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রথম দেখাতেই আমি রীতিমত ক্রাশ খেয়ে গেলাম।কিন্তু হঠাৎ করে এভাবে কাউকে দেখাটা লজ্জার বিষয়।তাই নিজেকে কনট্রল করার চেষ্টা করলাম।কিন্তু মন কি বাধা মানে? বার বার তাহারে দেখিতে চাহে দু নয়ন।হঠাৎ করে এক বন্ধু বললো,'কিরে রিফাত ওদিকে কাকে দেখিস?'তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বললাম,'না তো।কাকে দেখবো?'আরেকজন বললো,'সীমাকে দেখছিস নাকি?' "সীমা আবার কে? "ওই যে হলুদ রঙের ড্রেস পরা মেয়েটা। (ইশ রে ধরা খেয়ে গেছি।সীমার গায়ে সেদিন হলুদ রঙের ড্রেস ছিলো।) "আরে না।ক্যান দেখবো ওর দিকে।... বলেই দ্রুত কেটে পড়লাম।ওদের সাথে থাকাটা এখন বিপদ।...এভাবেই ভালোলাগার শুরু।যখন ক্লাস শুরু হলো তখন দেখলাম ওর বান্ধবীদের মধ্যে শুধু ও ই সাইন্স এ আছে।আমি যেহেতু সাইন্স তাই খুশি ই হলাম।প্রথম দিন যেহেতু কেউ নিজের নতুন ক্লাস রোল জানে না তাই ম্যাডাম নাম ধরে ধরে রোল বলছিলেন।যখন ম্যাডাম বললো রোল নং ৬, শারমিন আক্তার সীমা। তখনই মেয়েটা ইয়েস ম্যাডাম বলে উঠলো।আমি আর চোখে ওর দিকে তাকিয়েই ছিলাম। তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমার রোল ডাকছে তা বুঝতেই পারি নি।যেই বন্ধুটা প্রথম সীমার কথা বলেছিলো সে আমার পাশেই বসেছিলো।আমাকে বললো,"কিরে সীমাকে ছেড়ে রোল প্রেজেন্ট কর। "ইয়েস ম্যাডাম। (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now