বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি উঠে দাঁড়ালাম।আবার বসলাম।বললাম,দেখি কে কতোক্ষণ হাসতে পারে।"এই বলে এমনি এমনি হাসতে থাকলাম।আমার হাসি দেখে বুবলি আর রাত এমনি এমনি হাসতে হাসতে সত্যি সত্যি হাসির পর্যায়ে গেছে।আমি উপুড় হয়ে মাঠের উপর টম জেরির মধ্যে টম যেরকম উপুর হয়ে হাত আর পা নাচাতে নাচাতে হাসে আমিও ওরকম করে হাসছি।আমার হাসি দেখে রাত আর বুবলির আরো হাসি এলো।রাতও মাঠের মধ্যে শুয়ে পড়লো।আর বুবলি দাঁড়িয়ে হাসছে।উফফ।হাসতে হাসতে পেট ব্যাথা ধরেছে।ভাবলাম এখানে আর থাকা যাবে না।এখানে থাকলে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবে।তাই আমি উঠে দাঁড়িয়ে এক দৌড়র দিয়ে গেলাম কাকির দোকানে।আমাদের স্কুলের দোকানদারও মেয়ে।হিন্দু মহিলা।মানে এই স্কুলটা হিন্দুপাড়ার মধ্যে।কাকির স্বামীর দোকান স্কুলের বাইরে।সেখান থেকে এখানে দোকানের জিনিস নিয়ে আসা হয়।আমি দূর থেকে দেখলাম তারা হাসি থামিয়েছে।আমি পাঁচটা চকলেট কিনে নিয়ে গেলাম।দুইজনের হাতে দুইটা দিলাম।আর তিনটার মধ্যে একটা মুখে দিলাম আর দুইটা রাখলাম পরে খাবো।
"ইভা আর জানি এরকম হাসি দিছ না।উহ।"(রাত)
"তাইতো পালছিলাম।আর বেশি হাসলে স্মৃতিশক্তি লোভ পাই।এই বুবলি তোর হাতে লাঠি কেন?আর তোর হাতেও।"(আমি)
"আমার হাতে লাঠি কেন সেটা এখনি বুঝবি।"(বুবলি)
তখনই বুবলি আমাকে একটা মার দিলো।আরেকটা দিবে তখনি বললাম,"আমাকে মারছিস কেন?"(আমি)
"তুই আমাদের হাসাতে হাসাতে অবস্থা খারাপ করে দিছিস।"(বুবলি)
আবার মারতে থাকলো।আমি তো দিলাম দৌড়র।তারাও আমার পিছে পিছে।কি করবো আমার হাতে তো আর লাঠি নাই।তাই দৌড়াচ্ছি।দুইতিন মিনিট দৌড়ানোর পর থামিয়ে বললাম"এই থাম।"
এই বলে আমি পা থেকে জুতা খুলে তাদের মারতে থাকলাম।
"এই জুতা দিয়া মারতেছিস ক্যান?(রাত)
"হাহ।তোদের হাতে লাঠি আছে আর আমার হাতে কিছু নাই।তা ভাবলাম একেবারে কিছু নাই তাতো না।জুতা তো আছে।তাই জুতা দিয়ে মারলাম।আর এখন মারামারি অফ।হাতে হাত মিলা।"
আমরা হাতে হাত মিলালাম।
বিকেল
আমি বিকেলে পার্কে বসে আছি।কে যেনো পিছিন থেকে চোখ ধরলো।চশমা পরে থাকি।চোখের সমস্যা।চশমা ছাড়া মাথা ঘুরে আর দূরের জিনিস ভালো করে দেখি না।এই জন্যই সবসময় চশমা পরতে হয়।চশমা পরে আছি বলে চশমার জন্য ভালো করে ধরতে পারলো না।আমি আন্দাজে বললাম,"বুবলি।"
চোখ ছেড়ে দিলো।দেখলাম সত্যিই বুবলি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now