বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিষ্ঠুর মানবতা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃমুনতাসির হোসেন(guest) (০ পয়েন্ট)

X এক ভোরবেলার কথা। আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে।আমি কম্বল গায়ে দিয়ে ঘরের চাতালে বসে আছি।আমার সঙ্গে (আমার বড় ভাই) রাকিব। মা এসে আমাদের মাঝখানে(আমার ছোট বোন) মানহাকে বসিয়ে দিয়ে গেলেন।আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা,সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। আমাদের একটা কুকুর আছে। কুকুরটা সবসময় আমাদের কাছে কাছে থাকত। মা চলে যাবার কিছুক্ষণ পর যেন মনে হলো পেছন থেকে কি একটা হিসহিস শব্দ করেই চলেছে। হঠাৎ পেছন ফিরে তাকালাম। যে-দৃশ্য দেখলাম সে-দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না।চাতালের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রচন্ড একটা কেউটে সাপ(????) বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে।ফণা তুলে এদিক ওদিক দেখছে,আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে,আবার ফণা তোলে। আমরা তিন ভাই -বোন ছিটকে সরে গেলাম। মানহা একা বসে রইল,সাপ[????] দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে। ঠিক তখনই যেটা ঘটলো, আমাদের পাশে বসে থাকা কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়লো সাপটির উপর। ঘটনা এত দ্রুত গতিতে ঘটল যে আমরা কয়েক মুহুর্তে বুঝতেই পারলাম না যে কি হচ্ছে। একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফণা কামড়ে ছিঁড়ে ফেলছে। কুকুরটা ফিরে যাচ্ছে নিজের জায়গায়। যেন কিছুই হয়নি। নিজের স্বভাবিক কর্মকান্ড সে শেষ করল। ২য় -৩য় দিন দেখাগেল তার চামড়া খসে পড়ল এবং দগদকে ঘা দেখা দিল। এ থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়ছে। আরও ২দিন পর দেখা গেল কুকুরটি চোখের সামনেই পচেগলে যাচ্ছে। তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল। গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। বাবা আমাকে ডেকে বললেন, আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। তবু বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের সামনেই গুলি করে কুকুরটা কে মারলেন। আমি দেখতে পেলাম বাবা দুঃখ বেদনার কুঁকড়ে উঠছেন। তবুও তিনি শান্ত গলায় বললেন, যে আমার মেয়ের জীবন রক্ষা করছে আমি তাকে গুলি করে মারলাম........!!! একেই বলে নিষ্ঠুর। গল্পটি লিখেছেন বাসা-সাতক্ষীরা -খুলনা-বাংলাদেশ।????????????????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now