বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি সাইকেলে উঠলাম।বুবলি পিছনে ধরে আছে।একটু একটু চালাতে একটু একটু এগোচ্ছি।কিন্তু একা একা পারছিনা।সোজা হওয়া শিখলাম।
"বুবলি,সোজা হওয়া শিখলাম।"
"আরো অনেক কিছু পারবি।এই এখন আমার হালকা ভাবে ধরি।না ধরে হয়তো তুই পারবি।"
আমি ভাবলাম শুধু একা একা চালাতে পারি আগে সারাদিন শুধু সাইকেল নিয়ে বেড়াবো।আমি আবার সাইকেল চালানো শুরু করলাম।বুবলি পিছনে ধরে আছে।হঠাৎ করে বুবলি ছেড়ে দিলো।পাঁচ সেকেন্ড থাকার পর আমি আর ব্রেক নিতে পারছিনা।বুঝলাম গাড়ি থেকে লাফ দিতে হবে।যখনই সাইকেলটা পড়ে যেতে নিলো আমি লাফ দিয়ে রাস্তায় পড়ে গেলাম।আমি উঠে দাঁড়ালাম।আমার পুরা দেহ থর থর করে কাঁপছে।
"তোর কিছু হয়েছে নাকি?কোথায় ,কোথায় ব্যাথা পেয়েছিস।"
"পায়ে।মনে হচ্ছে পাটা ছিলে গেছেরে।"
আমি প্যান্টটা একটু উপুরে তুলে দেখলাম সত্যিই একটু পাটা ছিলে গেছে।যদি পায়জামা পড়তাম তাহলে অবস্থা আরও খারাপ হতো।উফফ।সাইকেল চালানো শিখার জন্য কি না প্রস্তুতি নিয়ে এসেছিলাম।চুলটা বেঁধে এসেছিলাম যাতে সমস্যা না হয়।গেঞ্জি আর প্যান্ট পরে এসেছিলাম।তবে প্যান্ট পরে একটা উপকার হয়েছে পাটা বেশি ছিলতে পারেনি।
"আর চালাবি?"
"না বুবলি।আজকে না।"
এর পর থেকে যখনি সাইকেল চালানো শেখার জন্য বের হয় কোথাও না কোথাও ব্যাথা পাই।হয়তো পায়ে নাহয় হাঁটুতে নাহয় হাতে।এরকম করতে করতে একদিন সাইকেল চালানো শিখলাম।একদিন সাইকেল নিয়ে স্কুলে ঢুকলাম।দেখলাম রাত আর বুবলি সহ আরো অনেকে দাঁড়িয়ে গল্প করছে।আমি তাদের কাছে গেলাম।
"এই ইভা তুই সাইকেল চালানো কবে শিখলি?"(রাত)
"বুবলি ,ও আমাকে শিখাইছে।"(আমি)
"ও আচ্ছা।"(রাত)
আমি সাইকেলটা নিয়ে মাঠে ঘুরছি।খুব ভালো লাগছে।আবার তাদের কাছে আসলাম।সাইকেল থেকে নেমে ব্যাগটা রেখে আসলাম।আমি রাত আর বুবলি মাঠে বসে আছি।
"এই ইভা ধর যে এক জায়গায় টাকা আর বই পড়ে আছে তুই কি নিবু?"(রাত)
"আমি বই নিবো।"(আমি)
"টাকা পালে সবকিছু ভুলে যাবু।"(রাত)
"না।আমার কাছে টাকার চেয়ে বইয়ের মূল্য বেশি।কারণ...(আমি)
"কারণ কিরে?"(রাত)
"কারণ,আমার প্রিয় জিনিস বই/গল্পর বই ,ডাইরী,ড্রইং খাতা,রং পেন্সিল।আমাকে যদি কেউ গিফট হিসেবে দুইটা জিনিস দেয়।যদি বলে এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস বেছে নিতে হবে।এই দুইটা জিনিস যদি হয় কোটি কোটি টাকা আর উপুরের ওগুলোর মধ্যে একটা।আমি বেছে নিবো উপরের ঐ গুলো।কারণ ওসব আমার কাছে কোটি কোটি টাকার চেয়ে মূল্যবান।"
রাত আর বুবলি আমার কথা মনোযোগ দিয়ে শুনছে।আমি আবারো বলতে থাকলাম।
"বই পড়ে যে জ্ঞান অর্জন করবো তা টাকা দিয়ে কেনা যায় না।টাকা দিয়ে কোনো জ্ঞান কেনা যায় না।আমি যদি ছবি আকাতে না পারি সেটা কি কোটি কোটি টাকা দিয়ে সম্ভব?না সম্ভব না।ছবি আকাতে হয় নিজের আগ্রহ,আত্নবিশ্বাস,পরিশ্রম দিয়ে আর ছোটবেলা থেকে চর্চা করে।যেটা টাকা দিয়ে সম্ভব না।টাকা দিয়ে ওসব জিনিস কিনলাম কিন্তু ওগুলো ঠিকমতো ব্যবহার করলাম না।তাহলে কি হলো?"
বুবলি আর রাত মাথা নারালো।আমি বললাম,"হলো না।তাই টাকা দিয়ে ওসবের মূল্য বোঝা যায় না।তাই টাকার চেয়ে ওসব দামি বেশি।"
"কিন্তু ওসবতো অনেকে বুঝে না।সবাই টাকা টাকা করে।"(রাত)
"যারা বুঝে না আমার মতে তারা মূর্খ।এই দেখ,ধর যে আমি এমনি এমনি টাকা পেয়ে গেলাম তার কিন্তু দাম নাই।লোকে বলবে ওকে টাকা দিয়েছে।কিন্তু বই পড়ে জ্ঞান অর্জন করে যে টাকা অর্জন করি তাই দামি।সেটা কারো কাছে থেকে এমনি এমনি পাওয়ার চেয়ে দামি।"(আমি)
"ঠিক বলেছিস।(বুবলি)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now