বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার মায়াবতী বান্ধবী (পর্ব৪)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X আজ রাতেও আমার ঘুম ভেঙে গেলো।রাত দেড়টা বাজে।ফোনটা হাতে নিলাম।কিন্তু আজকেও টিপতে ইচ্ছা করছে না।মনে হচ্ছে ছাদে যাই।চুপি চুপি ছাদে গেলাম।খুব ভালো লাগছে।কিন্তু সাথে আরো একজন থাকলে ভালো হতো।চাঁদের দিকে তাকালাম।কিছুক্ষন থেকে নিচে যেয়ে ঘুমিয়ে পরলাম। পরদিন মনটা আজ খুব ভালো লাগছে কেনো বুঝতে পারছি না।স্কুলে যাচ্ছি। "এই ইভা।" আমি শুনলাম না।প্রথম ডাকে শুনতে নেই। "ইভা, দাঁড়া।" আমি দাঁড়ালাম।বুবলি আমাকে ডাকছে। "তুই প্রথম ডাকে শুনোস না ক্যান?" "প্রথম ডাকে শুনতে নেই।আমাকে যখন ডাক দিবি তখন তিনবার নাম বলবি।" "আচ্ছা।এই ইভা,ইভা,এই ইভা" "তুই কি প্র্যাক্টিস করছিস নাকি?" "হিহিহিহি।" "হিহিহি।চল।প্র্যাক্টিস বন্ধ কর।" আমি আর বুবলি স্কুলে গেলাম।আজকেও মাঠে দেখলাম রাত। "এই রাত।" রাত আমাকে দেখে আমার কাছে এলো। "এনা আগে আসতে পারিস না?কখন থেকে ওয়েট করছি।" "সেটা তোর দোষ। আমি কি বলবো?" "আমার দোষ মানে?" "তোকে না বলেছি আমার জন্য ওয়েট করবি না।তারপরও করছিস।আগে ব্যাগ রাখে আসি।" আমি আর বুবলি ব্যাগ রেখে আসলাম।মাঠে ঘাসের উপর জুতা পেরে বসলাম। "দিও তোমার মালাখানি(২), বাউলেরি মনটারে আমার ভেতর বাহির অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে(২) ভালো আছি ভালো থেকো, ইভার ঠিকানায় এসএমএস দিও।(২)" আমার গান শুনে রাত আর বুবলি হাসলো। "হাসছিস কেন?" "কেনো হাসছি শুনবি?এই রাত ওরে বলতো।" "ইভা,ভালো আছি ভালো থেকো রাতের ঠিকানায় এসএম এস দিও।" আমি বললাম,"তাই কি হইছে?এই আমার নাম কি আকাশ যে বলবো আকাশ বলবো।আর এখন তো চিঠির যুগ না তাই এসএমএস বললাম।" স্কুল ছুটি বিকেলে বুবলি আমাদের বাসায় এলো। "এই ইভা, তোর কি সাইকেল আছে?" "আছে কিন্তু চালাতে পারি না।তুই পারছ?" "ওই হালকা হালকা।তবে ডাবলিং পাই না।" "তালে আমাকে নিয়ে ডাবলিং শেখ।" আমি আর বুবলি ওই ফাঁকা রাস্তায় গেলাম।বুবলি সাইকেল একবার চালিয়ে আমার কাছে এসে বলল,"উঠ।কিন্তু নড়বি না।হাসবিও না।" "আমি পিছনে উঠলাম।কয়েকবার চালালো ভালোই ।কিন্তু এইবার সামনে একটা ছেলে যাচ্ছে।বুবলির আবার সামনে কেউ থাকলে তার ভয় করে। "এ ভাই, এ ইভা।" ।ওর এই অবস্থা দেখে আমার হাসি আসলো।আমি হেসেছি একটু নড়ে গেছে।বুঝেছি বুবলি থামাতে পারছে না।এইতো এখনই গাড়ি উল্টে যাবে।আমি গাড়ি থেকে নেমে গেলাম।আমি উঠা মাত্রই বুবলি পড়ে গেল।সে একসাথে দুই বার পড়ে গেলো।প্রথমে পড়ে যাওয়ার পর একবার হাসি দিয়ে আবার পড়ে গেল।আমি দাঁড়িয়ে থেকে দেখছি আর হাসছি।বুবলি উঠে দাঁড়িয়ে বলল,হাসিছ ক্যান?তোর জন্যই তো।আই তোরে শিখাই।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now