বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি বুবলিকে নিয়ে গেটের মধ্যে ঢুকলাম।বুবলি হয়তো ভাবছে প্রথম দিন আমাদের সাথে তার কেমন অবস্থা হবে।এটা সবাই ভাবে।ক্লাসে না ঠুকতেও দেখা হলো রাতের সাথে।হয়তো আমার জন্য অপেক্ষা করছে মাঠে দাঁড়িয়ে।রাত প্রায়ই দিনে এরকম দাঁড়িয়ে থাকে।রাত বুবলির দিকে তাকিয়ে বলল,"এটা কে ইভা?"আমিও বুবলির দিকে তাকিয়ে বললাম,"এ আমাদের ক্লাসে নতুন।কালকে ভর্তি হয়েছে।আমি একে আগে কখনো দেখিনি।রাস্তায় দেখা হয়েছে।"রাত আমার দিকে তাকিয়ে বলল,"ও।"তারপর বুবলির দিকে তাকিয়ে বলল,"বুবলি আমাদের স্কুলে তোমাকে স্বাগতম।"বুবলি একটা মুচকি হেসে বলল,"তোমাকে ধন্যবাদ।"আমি বললাম,"তোমার এখানে কোনো কষ্ট হবে না।চল আমাদের ক্লাসে।"আমরা ক্লাসে গেলাম।আমি আর রাত মাঝখানের লাইনে দ্বিতীয় ব্রেনসে বসি।ওখানে তিনজনও বসা যায়।কিন্তু বসে না।যাই যার বান্ধবী নিয়ে ব্যাস্ত।ক্লাসের সবার যেন একটা করে দল থাকে।সেই দলের মেয়েরা প্রতিনদিন একই সাথে বসে।আমাদের দলে আমি আর রাত।কিন্তু আজ থেকে আরেকজনকে বাড়ালাম।সে হলো বুবলি।সবাই বুবলির পরিচয় নিল।
টিফিন পিরিয়ড
আমি আর রাত টিফিন বের করে খেতে থাকলাম।বুবলির দিকে তাকিয়ে দেখলাম ও খাচ্ছে না।ও মনেই নেই সে তো টিফিন আনে নি।আমি আমার টিফিনের থাকনার উপর আমার থেকে কিছু ভাত আর তরকারি দিলাম।আর রাতও দিলো।বুবলি খেতে থাকলো।খাওয়ার সময় কত গল্প।বুবলি মনে হয় মজা পাচ্ছে প্রথম দিনেই।খাওয়া শেষ।
স্কুল ছুটি
স্কুল ছুটি দিলো।আমি ক্লাস থেকে বের হলাম মাঠ এখনো পার হয় নি।
"এই ইভা"
পিছন ফিরে দেখি বুবলি।আমি দাঁড়িয়ে গেলাম।
"চলো একসাথে যাই ,ইভা।"
"চলো।"
কিছুদুর যাওয়ার পর বুবলি বলল,"আচ্ছা ইভা,তুমি এত চুপচাপ কেন?যখন আড্ডা দাও তখন সেইরকম ভাবে দাও।যখন একা থাকো মনে হয় তোমার চেয়ে চুপচাপ কেউ নেই।"
আমি শুধু মুচকি হাসলাম,"ইভা কিছু বলো।"
"কি বলবো(হেসে হেসে)।আচ্ছা বলি।তুই এখন থেকে আমার ফ্রেন্ড।আর ফ্রেন্ডকে তুমি বলতে নেই।তাকে তুই বলা লাগে।"
আমি আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বললাম,"বুবলি এটা আমার বাড়ি।"
"এটা তোমার বাড়ি?অনেক সুন্দর!সামনে সুইমিংপুল আছে।ওয়াও নাইস!বাড়ির ভেতরতাও নাইস ,তাই না?"
"হ্যা।আমার খুব ভালো লাগে আমাদের বাড়িটা।একদিন তোকে নিয়ে যাবো।আজকে নিয়ে যেতাম কিন্তু তোর মা যদি বলে এত কেন হলো।"
"আমিও এটাই ভাবছি।"
বুবলি চলে গেলো
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now