বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার মায়াবতী বান্ধবী(পর্ব১)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X এক মায়াবতী বান্ধবী লেখক:ইসরাত জাহান ইভা তারিখ:২৩.০২.২০১৯ রাত দুইটাই ঘুম ভেঙে গেলো।রীতিমত রাতে একবার না হলেও জেগে যায়।স্কুলে ব্রেক দেয়।মাঠে খেলার মধ্যে ব্রেক দেয়।নাচ শেখার মধ্যেও ব্রেক দেয়।কিন্তু কখনো শুনেছেন ঘুমের মধ্যে ব্রেক নিতে?হয়তো শুনেছেন আবার নাও শুনতে পারেন।আমি ঘুমের মধ্যে ব্রেক নেই।পাঁচ দশ বিশ মিনিটের জন্য।ব্রেক নেওয়ার সময় মোবাইল টিপি।পৃথিবীতে একটা স্বভাব শুধুমাত্র একজনের থাকে না।আমার এই স্বভাবটা অনেকেরি আছে।কিন্তু আমি জানি না কার আছে।মোবাইলটা হাতে নিলাম।কিন্তু টিপতে ইচ্ছা করছে না।বাইরে যেতে ইচ্ছে করছে।প্রথমে দেখলাম কেউ জেগে আছে নাকি ।নেই।গেটটা খুলে বাইরে গেলাম।সুইমিংপুলের কাছে দাঁড়ালাম।বাড়ির সামনে আমাদের একটা সুইমিংপুল আছে।আজ পূর্ণিমা রাত।পায়জামা উপুরে তুলে সুইমিংপুলের মধ্যে পা দিয়ে বসে পড়লাম।খুব সুন্দর লাগছে চাঁদটা।জোসনার আলোতে যেন সবকিছু ছেয়ে গেছে।সবকিছুর ভেতর এক অদ্ভুত সুন্দর্য। 'আজ জোসনার রাতে সবকিছু যেন অদ্ভুত লাগে(২) আকাশের ওই চাঁদটা মিষ্টি হেসে চলেছে আজ জোসনার ........লাগে।' নতুন সুর দিয়ে একটা গান বানালাম।খুব ভাল লাগছে।পানির ভেতর পাটা ঝাকালাম।ঘরে যেতে ইচ্ছে করছে না।মনে হচ্ছে সারা রাত এখানে কাটাই।কিন্তু ঘুম ধরেছে।মনে হয় ব্রেক নেওয়া শেষ।বাড়ির ভেতর যেয়ে ঘুমিয়ে পড়লাম।সকালে যখন ঘুম ভাঙল দেখলাম সকালের মিষ্টি রোদ চোখে লাগছে।চোখ খুলে দেখলাম বেলকুনির জানালা দিয়ে রোদ আসছে।স্কুলে যাওয়ার পথে কে যেন আমাকে ডাক দিল?চিনি না তাকে।মেয়েটি বলল,"এই মেয়ে তোমার স্কুলে আমাকে নিয়ে চল।তোমাদের স্কুলেই আমি ভর্তি হয়েছি।" আমি বললাম,"কোন ক্লাস?'" মেয়েটি বলল,"ক্লাস নাইন।" তখনি আমার মুখে হাসি ফুটলো।আমি বললাম,"আরে তুমি আর আমি একই ক্লাসে পড়ি।কি নাম তোমার?" মেয়েটার মুখেও হাসি ফুটল।হয়তো ভাবছে স্কুলে না যেতেই সহপাঠীকে পেয়ে গেলাম।বলল,"বুবলি।তোমার?" আমি বললাম,"ইভা।ইসরাত জাহান ইভা।চলো হাটা শুরু করি।"আমরা হাটা শুরু করলাম।মেয়েটি বলল,ইভা তোমার বাসা কোথায়?"আমি বুবলির দিকে তাকিয়ে বললাম,"এই এখানেই।স্কুল ছুটির পর তোমাকে একদিন নিয়ে যামানি।টিফিনে বাইরে যেতে দিলে টিফিনেই নিয়ে যেতাম।"বুবলি অবাক চোখে বলল,"টিফিনে যেতে দেয় না?আমি তো টিফিন আনি নি।"আমি বুবলির দিকে তাকিয়ে বললাম,"তাই কি হয়েছে?আমারটা খেও।"পুরা রাস্তা আমি আর বুবলি আর অনেক গল্প করতে করতে এলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now